Harishchandrapur | প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হরিশ্চন্দ্রপুরে! পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলা

Harishchandrapur | প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হরিশ্চন্দ্রপুরে! পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


হরিশ্চন্দ্রপুর: ব্লকের সাংগঠনিক রদবদলের পরেই মালদার হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur) ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। রাতের অন্ধকারে মালদা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে আক্রমণের ঘটনা ঘটল হরিশ্চন্দ্রপুরে।

অভিযোগ, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের বাড়িতে গিয়ে তার স্বামী পূজন দাসকে খুনের হুমকি দেওয়া হয়। এমনকি বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাড়ির বাইরে রাখা গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পূজন দাস এলাকার দাপুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামী। আরেক বুলবুল ঘনিষ্ঠ নেতা ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাসের রেস্তোরাঁতেও গতকাল রাত্রে ভাঙচুর চালানো হয়। দুটি ক্ষেত্রেই অভিযোগের তীর মন্ত্রী তাজমুল ঘনিষ্ঠ অঞ্চল তৃনমূল সভাপতি সঞ্জীব গুপ্তা, নবনির্বাচিত ব্লক যুব তৃণমূল সভাপতি বিজয় দাস, তার ভাই দুর্জয় দাস, এবং তৃণমূল কর্মী জাবির হোসেনের দিকে। আক্রান্তদের দাবি, মন্ত্রীর ভাইয়ের নির্দেশেই এই হামলা হয়েছে। হামলার পর হরিশ্চন্দ্রপুর থানায় (Police Station) অভিযোগ দায়ের হয়। ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বুলবুল খানের অনুগামীরা। কী হয়েছে তা তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন তাজমুল হোসেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *