Harishchandrapur | কাজ না করেই কোটি কোটি টাকা বিল! প্রাক্তন প্রধানের দুর্নীতির বিরুদ্ধে ফুঁসছে হরিশ্চন্দ্রপুর

Harishchandrapur | কাজ না করেই কোটি কোটি টাকা বিল! প্রাক্তন প্রধানের দুর্নীতির বিরুদ্ধে ফুঁসছে হরিশ্চন্দ্রপুর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


হরিশ্চন্দ্রপুর: মালদা জেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসন্ন সফরের প্রাক্কালে এনআরজিএস (NRGS) প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)। দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ মহম্মদ নজিবুর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ (Corruption allegation) তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অবিলম্বে প্রশাসনের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

অভিযোগ, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকাকালীন নজিবুর রহমান এবং পঞ্চায়েত কর্মীরা যোগসাজশে এনআরজিএস প্রকল্পের ৭২০টি প্রকল্পে কোনো কাজ না করেই প্রায় ৩ কোটি টাকা তুলে নিয়েছেন। এছাড়াও আরও ৩ কোটি টাকার বিলের জন্য আবেদন করা হয়েছিল, যা আটকে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগকারীর দাবি, সেই সময় পঞ্চায়েত কার্যত ‘ঘুঘুর বাসায়’ পরিণত হয়েছিল। পঞ্চায়েত কর্মীদের পরিবারের সদস্যদের নামেই ঠিকাদারি সংস্থা খুলে এই দুর্নীতি চালানো হতো।

মূল অভিযোগকারী শেখ সোহরাব বলেন, “বিগত সরকারের আমলে একাধিকবার প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। কিন্তু সরকার পরিবর্তনের পর এবার সঠিক তদন্তের আশা করছি। আমার কাছে দুর্নীতির সমস্ত প্রমাণ রয়েছে।”

যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত মহম্মদ নজিবুর রহমান। তিনি বলেন, “আমার আমলে কোনো দুর্নীতি হয়নি। প্রশাসন খতিয়ে দেখলেই সত্য সামনে আসবে।”

এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। উত্তর মালদা জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক রূপেস আগরওয়ালা জানান, বিগত সরকারের আমলে সবক্ষেত্রেই মাত্রাছাড়া দুর্নীতি হয়েছে। তারা এই বিষয়ে প্রশাসনের কাছে কঠোর অভিযোগ জানাবেন। অন্যদিকে, শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাস সাফ জানিয়েছেন, তাদের দল অন্যায়কে প্রশ্রয় দেয় না। দুর্নীতিবাজদের পাশে দল নেই, তাই নতুন সরকার স্বচ্ছ তদন্ত করুক— এটাই তারা চাইছেন।

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *