Haldibari । উদ্বোধন হল ৮১তম হলদিবাড়ি হুজুর সাহেবের মেলার, অতিরিক্ত ট্রেনের ঘোষণা করল রেল

Haldibari । উদ্বোধন হল ৮১তম হলদিবাড়ি হুজুর সাহেবের মেলার, অতিরিক্ত ট্রেনের ঘোষণা করল রেল

খেলাধুলা/SPORTS
Spread the love


হলদিবাড়ি: ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হল ৮১তম হলদিবাড়ি হুজুর সাহেবের মেলার। সোমবার বিকেল নাগাদ এই মেলার উদ্বোধন করেন কমিটির সভাপতি গদ্দিনশীন পীর সৈয়দ খন্দকার নুরুল হক ওরফে রুমি হুজুর। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির দুই সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও দিদারুল আলম সরকার, কার্যকরী সম্পাদক জালালউদ্দিন সরকার সহ হুজুরের বংশধর ও স্বেচ্ছাসেবকেরা। আগামী ১৮ ও ১৯শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত দোকানদাররা তাদের পসরা সাজিয়েছেন মেলা প্রাঙ্গণে। প্রত্যেক বছর এই মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। এবছরও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। বুধবার দোয়ার মধ্য দিয়ে এই ইসালে সওয়াব অর্থাৎ হুজুর সাহেবের মেলার পরিসমাপ্তি ঘটবে। অপরদিকে এই হুজুর সাহেবের মেলা উপলক্ষ্যে অতিরিক্ত এক জোড়া ডেমু প্যাসেঞ্জার ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে রেল। সোমবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এমনটা জানান হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *