শিলিগুড়ি: পদত্যাগ করছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Goutam Deb Tmc)! সূত্রের খবর, তিনি দলনেত্রীকে নিজের সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। আগামীকাল তিনি প্রশাসনের কাছে পদত্যাগপত্র পাঠাবেন বলেও জানা গিয়েছে। গতকালই গৌতম দেবকে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির (সমতল) চেয়ারম্যান পদে নিয়োগ করেছে দল। অর্থাৎ তৃণমূল নেত্রীর বিশ্বস্ত অনুগামীদের অন্যতম গৌতম দেব রাজনৈতিক সংগঠনে আরও সক্রিয় থাকুন এমনটাই মনে করছে দল। তারই মধ্যে আচমকা মেয়র পদে তাঁর ইস্তফার কারণ নিয়ে জল্পনা দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে কাজ না করতে পারার কারণেই পদত্যাগ বলে সূত্র মারফত জানা গিয়েছে।
বৃহস্পতিবার পুরনিগমের মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করেন গৌতম। সেখানে তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করলে তা নিয়ে কার্যত দু’ভাগে ভাগ হয়ে যান মেয়র পারিষদরা। তবে গৌতম তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১১ সালে নবগঠিত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পান গৌতম দেব। ২০১৬ সালে জেতার পর তাঁকে পর্যটনমন্ত্রী করেন মমতা। তবে ২০২১ সালের নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি আসন থেকে হেরে যান তিনি। কিন্তু ২০২২ সালের শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে তৃণমূল বিপুলভাবে জয়ী হলে মমতা মেয়র করেন গৌতম দেবকে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গৌতমের নিজের শহর শিলিগুড়ি আসন থেকে তাঁকে প্রার্থী করে দল। কিন্তু এবারও শোচনীয় পরাজয় হয় তাঁর। যে শহরে তিনি মেয়র হিসেবে ৪ বছর কাজ করেছেন সেই শহরেই বিধানসভা নির্বাচনে সব ওয়ার্ডেই পরাজিত হয়ে হয় তৃণমূলকে। যা নিয়ে দলের একাংশ প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন। প্রশ্ন ওঠে তাঁর তারপর থেকেই জল্পনা চলছিল গৌতম দেব মেয়র পদে থাকবেন কিনা তা নিয়ে। শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন এই বর্ষীয়ান নেতা।
The put up Goutam Deb Tmc | এবার পদত্যাগের পথে শিলিগুড়ির মেয়র গৌতম দেব! সিদ্ধান্ত জানালেন নেত্রীকে appeared first on Uttarbanga Sambad.
