Glenn Maxwell retirement | একদিনের ক্রিকেটকে অলবিদা, অবসর নিলেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell retirement | একদিনের ক্রিকেটকে অলবিদা, অবসর নিলেন ম্যাক্সওয়েল

খেলাধুলা/SPORTS
Spread the love


মেলবোর্ন: ২০২৩ সালে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। স্যর ডন ব্র্যাডম্যানের দেশের ট্রফি জয়ের নেপথ্যে বিরাট ভূমিকা ছিল গ্লেন ম্যাক্সওয়েলের। এহেন ম্যাক্সওয়েল আজ আচমকাই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। ৫০ ওভারের ক্রিকেটে তাঁর ১৩ বছরের দীর্ঘ কেরিয়ার শেষ হয়ে গেল আজ।

মাস খানেক আগে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর স্টিভেন স্মিথ ও মার্কাস স্টোয়িনিসরা অবসর নিয়েছিলেন একদিনের ক্রিকেট থেকে। আজ আচমকাই সেই পথে হাঁটলেন ম্যাক্সওয়েল। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই তিনি অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। সিদ্ধান্ত ঘোষণা করলেন আজ। প্রায় শেষ পর্বে পৌঁছে যাওয়া অষ্টাদশ আইপিএলে পাঞ্জাব কিংস দলেই ছিলেন ম্যাক্সওয়েল। মরশুমের মাঝপথে চোটের কারণে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও অস্ট্রেলিয়ার হয়ে টি২০ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন ম্যাক্সওয়েল। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি একদিনের ম্যাচে ৩৯৯০ রান রয়েছে তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *