Glad Passia | একাধিক হামলায় জড়িত! খলিস্তানি জঙ্গি পাসিয়াকে আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু

Glad Passia | একাধিক হামলায় জড়িত! খলিস্তানি জঙ্গি পাসিয়াকে আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মোস্ট ওয়ান্টেড খলিস্তানি জঙ্গি (Khalistani terrorist) হ্যাপি পাসিয়াকে (Glad Passia) আমেরিকা (US) থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া (Extradition course of) শুরু করল ভারত। কেন্দ্রীয় সূত্রে খবর, বর্তমানে মার্কিন হেপাজতে থাকা পাসিয়াকে শীঘ্রই কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দিল্লিতে নিয়ে আসবেন ভারতীয় তদন্তকারীরা। যদিও সরকারিভাবে বিষয়টি এখনও স্পষ্ট জানানো হয়নি।

এই খলিস্তানি জঙ্গি হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসিয়া আদতে পঞ্জাবের বাসিন্দা। ২০১৮ সাল থেকে খলিস্তানি সংগঠনের যুক্ত এই জঙ্গি। পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালে পঞ্জাবজুড়ে বেশির ভাগ জঙ্গি হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে পাসিয়ার বিরুদ্ধে। চণ্ডীগড়ে গ্রেনেড হামলায় জড়িত থাকার জন্য চলতি বছর জানুয়ারিতেই পাসিয়াকে ওয়ান্টেড জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল এনআইএ। ৫ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। এমনকি পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং খলিস্তানি জঙ্গি সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনাল-এর সঙ্গে হাত মিলিয়ে বহু জঙ্গি হামলা ঘটিয়েছে পাসিয়া। আমেরিকার পুলিশ স্টেশনেও গ্রেনেড হামলা চালানোর অভিযোগ রয়েছে। চলতি বছর এপ্রিলেই আমেরিকায় পাসিয়াকে গ্রেপ্তার করে এফবিআই। এবার তাকেই ভারতে ফেরাচ্ছে আমেরিকা।

সূত্রের খবর, প্রত্যর্পণের পর হ্যাপি পাসিয়াকে ভারতীয় আদালতে হাজির করা হবে। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন একাধিক সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তাকে বিচারের মুখোমুখি করা হবে। পাসিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে পাক গোয়েন্দা সংস্থা এবং বিদেশের মাটি থেকে পরিচালিত খলিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত আরও বড় আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *