Gitaldaha | বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য গীতালদহে

Gitaldaha | বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য গীতালদহে

শিক্ষা
Spread the love


দিনহাটা: এক বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে (BSF Jawan loss of life) ঘিরে চাঞ্চল্য ছড়াল গীতালদহে (Gitaldaha)। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। মৃত জওয়ানের নাম মারুত কুমার দুবে। তিনি বিএসএফের ৩ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। বাড়ি মধ্যপ্রদেশের সোনারহাটি মহল্লার ১ নম্বর ওয়ার্ডে।

সূত্রের খবর, ওই বিএসএফ জওয়ানকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপরই তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন অন্যান্য বিএসএফ জওয়ানরা। এপ্রসঙ্গে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।’ বিএসএফ কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। বিএসএফ জওয়ান মারুত কুমার দুবের পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *