Gazole | ‘রাজ্যে এসআইআর হলে ১ কোটি ভুয়ো ভোটার বাদ যাবে’, গাজোলের সভা থেকে মন্তব্য শুভেন্দুর

Gazole | ‘রাজ্যে এসআইআর হলে ১ কোটি ভুয়ো ভোটার বাদ যাবে’, গাজোলের সভা থেকে মন্তব্য শুভেন্দুর

শিক্ষা
Spread the love


গাজোল: শনিবার গঙ্গারামপুরে বিজেপির বিজয় সংকল্প সভার পর গাজোলেও (Gazole) এক সভায় যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে দাঁড়িয়ে এসআইআর নিয়ে শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ শানান তিনি।

এদিন শুভেন্দু বলেন, ‘রাজ্যে এসআইআর হলে প্রায় এক কোটি ভুয়ো ভোটার বাদ যাবে। এর মধ্যে ৯০ লক্ষ মমতার ভোটার।’ তিনি আরও বলেন, ‘ভারতীয় মুসলিমদের নাম বাদ যাবেনা। কিন্তু রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে।’ ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থীদের উদ্দেশেও শুভেন্দু বলেন, ‘আগামী ২৮ অক্টোবর থেকে বিজেপির পক্ষ থেকে সিএএ ক্যাম্প শুরু হবে। আপনারা সেখানে গিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করুন। এই আবেদনের পর ভোটার লিস্টে নাম তোলা হবে।’

এদিন গাজোলে দাঁড়িয়ে নাগরাকাটায় খগেন মুর্মুর উপর আক্রমণের প্রসঙ্গও তোলেন শুভেন্দু। তিনি বলেন, ‘খগেনবাবু শিলিগুড়ির হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাঁকে এইমস দিল্লিতে নিয়ে যাব।’ বিজেপি নেতাকর্মীদের উদ্দেশে শুভেন্দুর আহ্বান, ‘আপনারা কি খগেন মুর্মুর রক্তের দাগের কথা ভুলে গেছেন? এর যোগ্য জবাব দিতে হবে ইভিএম-এ। মালদা জেলায় বারোটা আসনের মধ্যে শুধুমাত্র সুজাপুর আসনটি আমরা পাব না। বাদ বাকি এগারোটি আসনে জিততেই হবে।’

যদিও এখানেই থামেননি শুভেন্দু। এদিন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীকে একহাত নিয়েছেন তিনি। বিরোধী দলনেতা বলেন, ‘বিধায়ক থাকাকালীন ওই লোকটা আমার গাড়ির দরজা খুলত, আর আমাকে প্রণাম করত। এবারের নির্বাচনে ওঁ হারবে। বিজেপি ক্ষমতায় আসলে দু’দিনের মধ্যে ওঁকে জেলে ঢোকাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *