Gautam Adani | বিনিয়োগের লক্ষ্যে বঙ্গে গৌতম আদানি! সস্ত্রীক পুজো দিলেন কালীঘাটে, বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে নতুন রাজনৈতিক অধ্যায় সূচনার পর শিল্পায়নের ওপর বিশেষ জোর দিয়েছে বর্তমান বিজেপি সরকার। এই পটভূমিতেই বিপুল লগ্নির প্রত্যাশা (New Funding Plans) নিয়ে বুধবার রাজ্য সফরে (West Bengal) এসে পৌঁছেছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি (Gautam Adani)। বৃহস্পতিবার সকালে সস্ত্রীক ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরে পুজো দিয়ে দিনের ব্যস্ত কর্মসূচি শুরু করেন তিনি। এরপর নিউ টাউনের অ্যাকশন এরিয়া ২-এ আড়াই হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে প্রস্তাবিত দু’হাজার শয্যার সর্বাধুনিক চিকিৎসাকেন্দ্র ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই শিল্পপতি (Hospital Basis)। এই স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য উচ্চমানের চিকিৎসার পাশাপাশি উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

দুপুরে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে গৌতম আদানির। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে রাজ্যের পর্ষদ ও পরিকাঠামো উন্নয়ন এবং একাধিক নতুন ক্ষেত্রে শিল্প গড়ার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। স্বাস্থ্য খাতের পাশাপাশি ঐতিহাসিক কুমোরটুলি ঘাটের সংস্কার এবং কলকাতার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে আদানি গোষ্ঠীর বিশেষ উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। উৎসবের দিনগুলিতে সেরা আটটি পুজো কমিটিকে আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি বৈশ্বিক পর্যটকদের জন্য বিশেষ পরিদর্শনের ব্যবস্থাও করা হয়েছে। সার্বিকভাবে, শিল্পবান্ধব পরিবেশ এবং নামী শিল্পপতিদের এই অংশগ্রহণ বাংলার অর্থনীতিতে এক নতুন গতির সঞ্চার করবে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা।

The publish Gautam Adani | বিনিয়োগের লক্ষ্যে বঙ্গে গৌতম আদানি! সস্ত্রীক পুজো দিলেন কালীঘাটে, বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *