Finn Allen | পরিশ্রমের ফল পেলাম : অ্যালেন

Finn Allen | পরিশ্রমের ফল পেলাম : অ্যালেন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


নয়াদিল্লি: ৩৭, ২৮, ৬, ৯, ১, ২৯। কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে আগের ছয় ম্যাচে সবমিলিয়ে ১১০ রান। ব্যর্থতার জেরে মাঝে দল থেকে বাদও পড়েন। তবে সপ্তম প্রচেষ্টায় অবশেষে বহু প্রতীক্ষিত ফিন অ্যালেন (Finn Allen ) শো। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে ৪৭ বলে অপরাজিত ১০০। দশ ছক্কায় যাবতীয় সমালোচনাকে আপাতত কিছুদিনের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দিলেন।

স্বস্তিটা নিয়ে ম্যােচর সেরার পুরস্কার হাতে অ্যালেন বলেছেন, ‘ব্যাটিংয়ে বৈচিত্র্য আনতে এবং নতুন মাত্রা যোগ করার জন্য পরিশ্রম করছিলাম। অবশেষে ফল পেলাম। এদিন শুরুতে দুই উইকেট পড়ার পর দায়িত্ব আরও বেড়ে যায়। শুরুতে চেষ্টা করেছি ক্রিজে থিতু হওয়ার। ওই সময়টা সহজ ছিল না। অক্ষর প্যাটেল দারুণ বল করছিল।’

৩১/২ স্কোর থেকে ১১৬ রানের জুটি ক্যামেরন গ্রিনকে নিয়ে। নিটফল, ৩৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়। জয়ের নায়ক অ্যালেন আরও বলেছেন, ‘আত্মবিশ্বাসী ছিলাম। জানতাম গোটা চল্লিশেক বল খেলতে পারলে লক্ষ্যে পৌঁছোতে অসুবিধা হবে না। প্রয়োজনীয় রান পেয়ে যাব। গত কয়েক ম্যাচে এটাই হচ্ছিল না। এদিন হল। ভালো লাগছে দলকে ম্যাচ জিতিয়ে ফিরতে পেরে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *