Fighter Plane Engine | পাকিস্তানকে যুদ্ধবিমানের ইঞ্জিন দিলে লাভ ভারতেরই! দাবী রাশিয়ার

Fighter Plane Engine | পাকিস্তানকে যুদ্ধবিমানের ইঞ্জিন দিলে লাভ ভারতেরই! দাবী রাশিয়ার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া (Russia) যদি পাকিস্তানকে যুদ্ধ বিমানের ইঞ্জিন (Fighter plane engine) বিক্রি করা শুরু করে তাহলে উপকৃত হবে ভারতই। সোমবার এমনটাই দাবি করলেন রাশিয়ায় সরকারি প্রতিষ্ঠান প্রিমাকভ ইনস্টিটিউটের কর্তা পিয়েত্র টপিচকানভ।

চিনের তৈরি যুদ্ধবিমান জেএফ-১৭ ব্যবহার করে পাকিস্তান। আর ওই যুদ্ধবিমানে ব্যবহৃত আরডি-৯৩ ইঞ্জিন নির্মাণ করে রাশিয়া। পাকিস্তানের বায়ুসেনা রাশিয়ার থেকে সেই ইঞ্জিন কিনতে চুক্তি করেছে বলে জানা যাচ্ছে।

এমন খবর সামনে আসতেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। রাশিয়ার সঙ্গে ভারতের অনেক আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে ভারত-মার্কিন সম্পর্কের অবনতি হওয়ায় এই দুই দেশ আরও কাছাকাছি এসেছে। তার মধ্যে রাশিয়া কীভাবে পাকিস্তানকে সামরিক সহযোগিতা দিতে এগিয়ে এল তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

যদিও রাশিয়ায় ক্ষমতাসীন পুতিন সরকার জানিয়েছে, এবিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পিয়েত্র দাবি করেছেন, পুতিন যদি শেষ পর্যন্ত পাকিস্তানকে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির সিদ্ধান্ত নেন তাহলে ভারতের দু’টি লাভ হবে। প্রথমত, এর ফলে প্রমাণ হবে যে চিন এবং পাকিস্তান এখনও রাশিয়ান ইঞ্জিনের উপর নির্ভরশীল। তারা উপযুক্ত বিকল্প এখনও তৈরি করতে পারেনি। দ্বিতীয়ত, নতুন বিমানটি ভারতের কাছে অনেক বেশি পরিচিত হবে। কারণ মস্কো এবং নয়াদিল্লি (New Delhi) দীর্ঘদিন ধরে যৌথ উদ্যোগে বিমান তৈরির কাজ করছে।

আবার রাশিয়ার সহযোগিতায় ভারতীয় বায়ুসেনা যে মিগ-২৯ যুদ্ধবিমান ব্যবহার করে তাতেও একই গোত্রের ইঞ্জিন ব্যবহার হয়। ডিসেম্বরে ভারত এবং রাশিয়ার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে যোগ দিতে আসতে পারেন পুতিন। সেখানে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *