উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এফবিআই-এর (FBI) ডিরেক্টর ক্যাশ প্যাটেল এবার সাইবার হামলার শিকার! সূত্রের খবর, ইরান-ঘনিষ্ঠ একটি হ্যাকার গোষ্ঠী প্যাটেলের ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে বেশ কিছু ব্যক্তিগত নথি ও ছবি ইন্টারনেটে ফাঁস করে দিয়েছে। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে।
Handala hacker group claims FBI chief Kash Patel was HACKED
Posts alleged ‘prime secret safety clearance — awkward close-ups and unflattering pictures of the FBI Director
‘The so-called impenetrable methods of the FBI had been dropped at their knees inside hours by our crew’ pic.twitter.com/t6of1BcWAq
— RT (@RT_com) March 27, 2026
নিজেদের ফিলিস্তিন-পন্থী সাইবার যোদ্ধা হিসেবে পরিচয় দেওয়া ‘হান্দালা হ্যাক টিম’ (Handala Hack Workforce) এই হামলার দায় স্বীকার করেছে। তাদের ওয়েবসাইটে হ্যাকাররা ঘোষণা করেছে, “ক্যাশ প্যাটেল এখন আমাদের সফল হ্যাকিংয়ের শিকার হওয়া ব্যক্তিদের তালিকায় নাম লেখালেন।” সাইবার গবেষকদের মতে, এই ‘হান্দালা’ আসলে ইরান সরকারের সাইবার ইন্টেলিজেন্স ইউনিটেরই একটি ছদ্মনাম।
মার্কিন বিচার বিভাগের (Justice Division) একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, প্যাটেলের ইমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। অনলাইনে প্রকাশিত নথিপত্র এবং ছবিগুলো দেখে প্রাথমিকভবে সেগুলোকে আসল বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, ফাঁস হওয়া ইমেল ও নথিগুলো ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে করা ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের মিশ্রণ।
এই হ্যাকার গোষ্ঠীটি কেবল ক্যাশ প্যাটেলকেই লক্ষ্যবস্তু করেনি। গত ১১ মার্চ মিশিগান-ভিত্তিক মেডিকেল ডিভাইস প্রস্তুতকারক সংস্থা ‘স্ট্রাইকার’ (Stryker) হ্যাক করার দাবিও করেছিল তারা। হ্যাকারদের দাবি ছিল, তারা ওই কোম্পানির বিপুল পরিমাণ তথ্য মুছে ফেলেছে।
এফবিআই ডিরেক্টরের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যক্তিগত ইমেল হ্যাক হওয়া মার্কিন জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে। যদিও এই ইমেলগুলো তাঁর ডিরেক্টর হওয়ার আগের সময়ের (২০১০-২০১৯), তবুও ব্যক্তিগত তথ্যের এই উন্মুক্ততা ভবিষ্যতে ব্ল্যাকমেইল বা অন্যান্য সাইবার হুমকির পথ প্রশস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
