Farmers should apply by way of ‘Krishak Bandhu New’ to avail the advantages

Farmers should apply by way of ‘Krishak Bandhu New’ to avail the advantages

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


কৃষকদের জন‌্য চালু হতে চলেছে ‘কৃষকবন্ধু নিউ’ প্রকল্প। তার জন‌্য পূরণ করতে হবে নতুন ফর্ম। জুলাই মাসের মধ্যেই সেই কাজ হবে। একথা জানান রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এছাড়াও তিনি জানান, পুরনো কৃষকবন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে ৩০ লক্ষের নাম বাদ যেতে পারে। 

সোমবার রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রীর। পিএম কিষাণ থেকে অন‌্যান‌্য প্রকল্পে কীভাবে কৃষকদের যুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। নবান্নসূত্রে খবর, ইতিমধ্যেই পুরনো কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা নিয়ে ঝাড়াই বাছাই হচ্ছে। তাতে প্রায় ৩০ লক্ষ মতো নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দেওয়া হবে। সেখানে কিছু ক্ষেত্রে বদল আনা হচ্ছে। একই পরিবারের একাধিক লোককে এই ফর্ম পূরণ করতে হবে না।

আরও পড়ুন:

অন্যদিকে, বুধবার কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায়। দু’পক্ষই একে সৌজন‌্য সাক্ষাৎ বলেছেন। দুধকুমার জানান, তিনি দীর্ঘদিন এই দপ্তরে ছিলেন। একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে।

কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন‌্য যেমন পৃথক ফর্ম ফিল-আপ করতে হচ্ছে, তেমনই কৃষক বন্ধুর উপভোক্তাদেরও নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধুর তালিকাতেও লক্ষ্মীর ভান্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে। ফলে তার ঝাড়াই-বাছাইয়ের প্রয়োজন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *