Falta Repoll Outcome | ফলতায় বড় ব্যবধানে এগিয়ে বিজেপি! সিপিএম-কংগ্রেসের থেকেও পিছিয়ে তৃণমূলের ‘পুষ্পা’ জাহাঙ্গির

Falta Repoll Outcome | ফলতায় বড় ব্যবধানে এগিয়ে বিজেপি! সিপিএম-কংগ্রেসের থেকেও পিছিয়ে তৃণমূলের ‘পুষ্পা’ জাহাঙ্গির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ভোটগণনায় (Falta Repoll Outcome) শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য বজায় রাখল বিজেপি (BJP)। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান (TMC Candidate Jahangir Khan) শেষ মুহূর্তে নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ানোয় রাজনৈতিক সমীকরণ অনেকটাই বিজেপির অনুকূলে চলে গিয়েছিল। রবিবার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ভোটগণনার (Counting) শুরু থেকেই সেই চিত্রই স্পষ্ট হয়ে উঠেছে।

গণনার শুরু থেকেই বিরোধীদের অনেক পিছনে ফেলে দিয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। প্রথম রাউন্ডের শেষে তিনি ৯ হাজার ৮৬ ভোটে এগিয়ে ছিলেন। দ্বিতীয় রাউন্ড শেষে সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৫৬৩ ভোটে। তৃতীয় রাউন্ড গণনার শেষে বিজেপির প্রাপ্ত ভোট বেড়ে হয় ২১ হাজার ৫৮৩। চতুর্থ রাউন্ড শেষেও ফলতায় ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। তাঁর প্রাপ্ত ভোট ২৫ হাজার ৪৩৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি ১১৩৪৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান, যিনি ‘পুষ্পা’ নামেই এলাকায় পরিচিত, তিনি কার্যত লড়াইয়ের মাঠেই নেই। চতুর্থ রাউন্ডের শেষে তিনি মাত্র ১৪০৫টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সিপিএম এবং কংগ্রেস।

ভোটগণনা কেন্দ্র ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। গণনাকেন্দ্রে তৃণমূলের কোনও এজেন্টকে দেখা যায়নি, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। গণনার শুরু থেকেই আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। তিনি বলেন, ‘আমাদের মানসিক প্রস্তুতি তুঙ্গে। আমরা জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত। বিজেপির জয় এখন শুধু সময়ের অপেক্ষা।’

উল্লেখ্য, ফলতার এই পুনর্নির্বাচন রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগণনার প্রক্রিয়া। চূড়ান্ত ফল ঘোষণার অপেক্ষায় এখন ফলতাবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *