Falta | ফলতায় পুনর্নির্বাচন! বিধানসভা কেন্দ্রের ২৮৫ টি বুথেই ফের ভোটগ্রহণের নির্দেশ কমিশনের

Falta | ফলতায় পুনর্নির্বাচন! বিধানসভা কেন্দ্রের ২৮৫ টি বুথেই ফের ভোটগ্রহণের নির্দেশ কমিশনের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ভোট মিটলেও অশান্তির রেশ কাটছে না। ভোটের দিন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠা দক্ষিণ ২৪ পরগনার ফলতা (Falta) বিধানসভা কেন্দ্র নিয়ে এবার কার্যত ঐতিহাসিক ও নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ফলতা বিধানসভা কেন্দ্রের ২৮৫ টি বুথেই ফের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জানা গিয়েছে, ২১ মে হবে এই পুনর্নির্বাচন। ২৪ মে হবে ভোট গণনা।

শনিবার রাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল জানান, আগামী ৪ জুন রাজ্যের ২৯৩টি আসনের ভোটগণনা ও ফলপ্রকাশ হলেও, ফলতা বিধানসভার ফলাফল সেদিন প্রকাশিত হবে না। অশান্তির জেরে ওই কেন্দ্রের ভোট প্রক্রিয়া বাতিল ঘোষণা করা হয়েছে।

গত ২৯ মে দ্বিতীয় দফার ভোটের দিন ফলতায় দফায় দফায় অশান্তি ছড়িয়েছিল। কমিশনের কাছে জমা পড়া গুচ্ছ গুচ্ছ অভিযোগের মধ্যে ছিল:

  • ইভিএম কারচুপি: বেশ কিছু বুথে বিজেপির প্রতীকের ওপর সেলোটেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
  • প্রার্থীকে ঘিরে বিক্ষোভ: তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো ও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ জমা পড়ে।
  • অশান্তি: বুথের বাইরে রাজনৈতিক সংঘর্ষ এবং ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

এই সব অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত স্ক্রুটিনি করেন। তাঁর রিপোর্টের ভিত্তিতেই কমিশন গোটা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের এই কড়া পদক্ষেপ নিল।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী ফলতার নির্বাচনের পরিবর্তিত সময়সূচী নিচে দেওয়া হল:

  • ভোটগণনা (বাকি ২৯৩ আসন): ৪ মে
  • ফলতার পুনর্নির্বাচন: ২১ মে
  • ভোটগ্রহণের বুথ সংখ্যা: ২৮৫টি
  • ফলতার ফলাফল ঘোষণা: ২৪ মে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *