Chopra | গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশি অভিযান, নেশার ঠেক থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র!

Chopra | গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশি অভিযান, নেশার ঠেক থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র!

খেলাধুলা/SPORTS
Spread the love


চোপড়া: রবিবার বিকালে চোপড়ার একাধিক জায়গায় নেশার ঠেকে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র, নগদ টাকা ও নেশার সামগ্রী উদ্ধার করল চোপড়া থানার পুলিশ। যদিও এই অভিযানের দরুন কোনও গ্রেপ্তারির খবর পাওয়া যায়নি।

এদিন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হাসখারি এলাকায় নেশার সামগ্রী বিক্রির সঙ্গে যুক্ত এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, একাধিক ধারালো অস্ত্র, নগদ ৯০ হাজার টাকা এবং একটি ব্রাউন সুগারের প্যাকেট সহ বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে পুলিশ। এছাড়াও স্থানীয় বিভিন্ন জায়গায় অভিযানে নেমে তিনটি মোটর বাইক ও একটি পিকাপ ভ্যান আটক করে থানায় নিয়ে আসা হয়। চোপড়া থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে চলে এই অভিযান, সঙ্গে ছিলেন ডিএসপি রাহুল বর্মন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন এই বিশেষ অভিযান চালানো হয়। ঘটনার দরুন কয়েকজনের নামে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *