Extortion in jail in alternate for meals and a spot to sleep, case filed in Calcutta Excessive Courtroom

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


জেলেও তোলাবাজি! তৃণমূল আমলে বিভিন্ন ক্ষেত্রে ভূরি ভূরি তোলাবাজির অভিযোগ উঠেছে। এবার আরও এক তোলাবাজির পর্দাফাঁস। তৃণমূল আমলে এক একটি জেল থেকে মাসে ২৫ থকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত তোলা দিতে হত বলে অভিযোগ। জানা গিয়েছে, জেলের মধ্যে বন্দিদের দু’মুঠো খাবার, শোবার জায়গা পাওয়ার জন্য হাজার হাজার টাকা দিতে হত। এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। তদন্তের দাবিতে সরব মামলাকারী।

মালদহের মামলাকারী আইনজীবী জানিয়েছেন, জেলে একটু ভালো খাবার পেতে বা ঘুমানোর জায়গা পেতে দিতে হত ৬ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। বাড়তি কোনও সুবিধা পেতে আরও বেশি টাকা দিতে হত বলে অভিযোগ। এমনকী টাকার বিনিময়ে হাতে পৌঁছে যেত নেশার সামগ্রীও!

আরও পড়ুন:

অভিযোগ, তৃণমূল আমলে তোলাবাজির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তৎকালীন নেতা-মন্ত্রী থেকে জেলের আধিকারিক, কর্মীরা। নতুন সরকার আসার পরই বেশ কয়েকজন বিচারাধীন বন্দ, যাঁরা দিনের পর দিন টাকা দিয়েছেন বলে অভিযোগ, তাঁরাও সরব হয়েছেন এবার। মালদহের মামলাকারী আইনজীবী জানিয়েছেন, জেলে একটু ভালো খাবার পেতে বা ঘুমানোর জায়গা পেতে দিতে হত ৬ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। বাড়তি কোনও সুবিধা পেতে আরও বেশি টাকা দিতে হত বলে অভিযোগ। এমনকী টাকার বিনিময়ে হাতে পৌঁছে যেত নেশার সামগ্রীও!

বিচারাধীন বন্দিদের তরফে জানা গিয়েছে, প্রতি মাসে এরকম টাকা দিয়ে এসেছেন অনেকেই। বন্দিদের পরিবাবর মারফত জানা গিয়েছে, তাঁরা দফায় দফায় কখনও ৫০০, কখনও ১০০০ টাকা জমা দিয়েছেন। ক্যান্টিনে ওই টাকা দিতে হত বলে জানিয়েছেন তাঁরা। যে মামলাকারী আইনজীবী এই মামলা করেছেন, তিনিও একসময় জেলবন্দি ছিল বলে জানা গিয়েছে। মামলাকারীর অভিযোগ, কোনও বন্দি জেলে ঢুকলে, প্রথম দিন তাঁর উপর নজর রাখা হত। তারপর তাঁকে কোনও ভিড়-অপরিষ্কার কক্ষে পাঠানো হত। তারপর টাকা তোলার প্রক্রিয়া শুরু হত। তিনি জানিয়েছেন, গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানানো হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *