উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুদিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌছালেন কাতারের আমির শেখ বিন হামাদ আল থানি(Sheikh Tamim Bin Hamad Al-Thani)। আর তাঁকে স্বগত জানাতে বিমানবন্দরে পৌঁছে গেলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। আলিঙ্গনের মাধ্যমে শেখ বিন হামাদকে অভ্যর্থনা জানালেন তিনি। কাতারের শেখকে ‘ভাই’ বলে সম্বোধন করে সেই ছবি পোস্টও করলেন নিজের এক্স হ্যান্ডলে।
সূত্রের খবর, মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ বিন হামাদ। মোদির সঙ্গেও তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্প্রতি ফ্রান্স এবং আমেরিকার বিদেশ সফর থেকে ফিরেছেন মোদি। সেখান থেকে আমাদের প্রাপ্তির ভাঁড়ার কতোটা পূর্ণ হয়েছে তা অবশ্যই তর্কসাপেক্ষ। এবার কাতারের আমিরের সঙ্গে মোদির বৈঠকে কতোটা লাভবান হয় ভারত সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
