Elevate Malfunction | হাসপাতালের লিফটে ‘বন্দি’ জনপ্রতিনিধিরা! ১৫ মিনিটের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চাঁচল সুপার স্পেশালিটিতে

Elevate Malfunction | হাসপাতালের লিফটে ‘বন্দি’ জনপ্রতিনিধিরা! ১৫ মিনিটের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চাঁচল সুপার স্পেশালিটিতে

ভিডিও/VIDEO
Spread the love


সামসী: মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে (Chanchal Tremendous Specialty Hospital) ভয়াবহ অভিজ্ঞতা! যান্ত্রিক গোলযোগের জেরে হঠাৎ বিকল হয়ে গেল হাসপাতালের লিফট (Elevate Malfunction)। প্রায় ১৫ মিনিট সেই লিফটের ভেতরেই আটকে থাকলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন, কয়েকজন চিত্র সাংবাদিক এবং সাধারণ রোগী। রবিবার বিকেলের এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, রবিবার বিকেলে জেলা পরিষদের সহকারী সভাধিপতি ও পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে দেখতে গিয়েছিলেন। রোগী দেখে ফেরার পথে তাঁরা লিফটে নামার সময় হঠাৎই মাঝপথে সেটি বন্ধ হয়ে যায়। ঘুটঘুটে অন্ধকার আর বন্ধ লিফটের ভেতরে আটকে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। দীর্ঘক্ষণ আটকে থাকায় কয়েকজনের শ্বাসকষ্টও শুরু হয় বলে অভিযোগ।

আটকে থাকা ব্যক্তিদের অভিযোগ, লিফট বিকল হওয়ার খবর বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও দ্রুত উদ্ধারের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত প্রায় ১৫ মিনিট পর হাসপাতালের কর্মীদের প্রচেষ্টায় লিফটের দরজা খুলে সকলকে উদ্ধার করা সম্ভব হয়। লিফট থেকে বেরিয়েই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন জনপ্রতিনিধিরা।

চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন, “চাঁচল সুপার স্পেশালিটির মতো গুরুত্বপূর্ণ হাসপাতালে লিফটের রক্ষণাবেক্ষণে চরম গাফিলতি রয়েছে। আজ আমরা আটকেছি, কাল কোনও মুমূর্ষু রোগী আটকালে তাঁর প্রাণের ঝুঁকি হতে পারত। এই অবহেলা মেনে নেওয়া যায় না।”

এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণেই আচমকা লিফটটি বন্ধ হয়ে গিয়েছিল। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *