পুজোর শহরে ঠোঁটে ঠোঁট কাঞ্চন-শ্রীময়ীর! ছবি পোস্ট করতেই কটাক্ষের বন্যা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


কাঞ্চন-শ্রীময়ী সম্পর্ক নিয়ে কম কাঁটাছেড়া হয়নি। যদিও সেসবকে ফুৎকারে উড়িয়ে একসঙ্গে সুখে সংসার করছেন দুই অভিনেতা। দুর্গাপুজোর তৃতীয়ার সন্ধ্যেয় চুটিয়ে একে অপরের সঙ্গ উপভোগ করলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। স্বামীর ঠোঁটে ঠোঁট রাখা ছবি পোস্ট করে শ্রীময়ী আবারও প্রকাশ্যে বুঝিয়ে দিলেন কতটা গভীর তাঁদের বন্ধন। আর এই ছবি স্বাভাবিকভাবেই চর্চায়। কেউ কেউ কটাক্ষ করে লিখলেন, ‘দাদু আর নাতনি, বেস্ট জোরি অফ দা ইয়ার।’

কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ীর বয়সের ফারাক বিস্তর। এদিকে দাপুটে এই অভিনেতার আগে দু’বার বিয়েও হয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তানও রয়েছে। ফলে শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বিয়ের বিষয়টা নিয়ে বহু চর্চা হয়েছে। কিন্তু তাঁরা প্রমাণ করে দিয়েছেন, নিজেদের বোঝাপড়া-ভালোবাসা অটুট থাকলে, কে কী বলল কী এসে যায়! ইতিমধ্যেই শ্রীময়ীর কোল আলো করে এসেছে দুই সন্তান। তবে বাবা-মা হলেও ভালোবাসায় কিন্তু একফোঁটাও ভাঁটা পড়েনি। আর তাই তৃতীয়ার রাতে ডিনার ডেটে গেলেন কাঞ্চন-শ্রীময়ী। 

আরও পড়ুন:

 

মঙ্গলবার রাতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। সেখানে দেখা যাচ্ছে, রেস্তোরাঁর বাগানে ঠোঁটে ঠোঁট দম্পতির। কোনও ছবিতে আবার হাত স্পর্শ করেছে হাত। ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, ‘আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য একে অপরের সাথে জড়িয়ে আছে।’ আর সেই পোস্টের কমেন্ট বক্স ভরে গিয়েছে নেতিবাচক কমেন্টে। কেউ লিখেছেন,  ‘দাদু আর নাতনি, বেস্ট জোরি অফ দা ইয়ার।’ কারও কটাক্ষ, ‘কাকেরও সখ হয় মাঝে মাঝে ময়ূর হওয়ার।’ কেউ আবার লিখেছেন, ‘আগে আরও দুজনের আত্মা জড়িয়ে ছিল।’ যদিও বরাবরের মতোই এবারও নিন্দুকদের মন্তব্যকে ‘ডোন্ট কেয়ার’ শ্রীময়ী-কাঞ্চনের। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *