শিলিগুড়ি: শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হল। বৃহস্পতিবার রাত ২টা ৩৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৫ ।
প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের লিসিকোট থেকে ২ কিলোমিটার দূরে। ভূমিকম্প অনুভূত হয়েছে চিনেও। প্রতিবেশী রাজ্য বিহারেও কম্পন অনুভূত হয়। বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হওয়ায় গভীর রাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর লেখা পর্যন্ত বড় কোন ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।
