Durgapur Sen Market | দুর্গাপুরের সেন মার্কেটে তাণ্ডব, ব্যবসায়ী সমিতিকে দখলের চেষ্টার অভিযোগ! উত্তাল পরিস্থিতি

Durgapur Sen Market | দুর্গাপুরের সেন মার্কেটে তাণ্ডব, ব্যবসায়ী সমিতিকে দখলের চেষ্টার অভিযোগ! উত্তাল পরিস্থিতি

ভিডিও/VIDEO
Spread the love


দুর্গাপুর: দুর্গাপুরের সেন মার্কেটে ব্যবসায়ী সমিতি দখলকে কেন্দ্র করে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ (Durgapur Sen Market)। অভিযোগের তির বিজেপি কর্মীদের একাংশের দিকে। ব্যবসায়ীদের ব্যাপক মারধর করা এবং সবজি রাস্তায় ফেলে দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সেন মার্কেটের অরাজনৈতিক ব্যবসায়ী সমিতিকে দখলের চেষ্টা চালানো হচ্ছে। রবিবার সকালে মুখঢাকা বেশ কিছু দুষ্কৃতী অতর্কিতে সেন মার্কেটে ঢুকে তাণ্ডব শুরু করে। ব্যবসায়ীদের সবজি রাস্তায় ফেলে দেওয়ার পাশাপাশি সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহাকে ব্যাপক মারধর করা হয়। সমিতির সদস্যরা প্রতিবাদ জানালে তাঁদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছান। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগও উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। পুরো ঘটনার জেরে সেন মার্কেট এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় এলাকায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *