Durgapur | দুর্গাপুরে বিশেষ চাহিদাসম্পন্ন স্কুলছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ! পুলকার চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ব্লগ/BLOG
Spread the love


দুর্গাপুর: বিশেষ চাহিদাসম্পন্ন এক স্কুল ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ উঠল পুলকার চালকের (Driver) বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইস্পাত নগরী দুর্গাপুরে (Durgapur)। গোটা বিষয়টি জানিয়ে দুর্গাপুরের নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্কুল ছাত্রের বাবা। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি, সুবিচারের দাবিতে রবিবার দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন ছাত্রের পরিবারের সদস্যরা।

নির্যাতিত ছাত্রের পরিবারের অভিযোগ,  গত ১ অগাষ্ট পুলকারে করে যাওয়ার সময় কাঁকসার বামুনারার বাসিন্দা ষষ্ঠ শ্রেণির ওই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রের (Kids With Particular Wants) সঙ্গে যৌন হেনস্থার ঘটনা ঘটে। ঘটনার পরে নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রের পরিবার। ছাত্রের বাবা একইসাথে পুলকারের মালিক বিজয় দাসকেও ঘটনাটি জানান। কিন্তু পরিবারের দাবি, পুলকার মালিক চালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি। উলতে তিনি নাকি অভিযুক্ত চালককে বাঁচানোর চেষ্টা করেন। অপরদিকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পুলকার চালক।

রবিবার সকালে ছাত্রের পরিবারের সদস্যরা দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। পরিবারের কাছ থেকে তিনি গোটা বিষয়টি শোনেন। অভিযোগ শোনার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানান বিধায়ক। এই প্রসঙ্গে তিনি বলেন, “খুবই খারাপ ঘটনা। আমি পুলিশকে বলেছি, দ্রুত তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। বাংলায় এখন শাসকের আইন নয়, আইনের শাসন চলছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *