জঙ্গলমহলের নারীদের সুরক্ষা দিতে এবার রাজ্য সরকারের ‘দুর্গা স্কোয়াড’ চালু ঝাড়গ্রামে। দুর্গা পুজার আগেই ঝাড়গ্রাম জেলা জুড়ে মহিলাদের পথে ঘাটে বাড়তি নিরাপত্তা দিতেই এই মহিলা বাইক বাহিনী টহল দেবে। ঝাড়গ্রামের জেলা শাসক, পুলিশ সুপার, বিধয়ক,মন্ত্রীদের উপস্থিতিতে শুক্রবার ‘দুর্গা স্কোয়াড’য়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল। মোট বারোটি বাইক এবং তিনটি চারচাকা গাড়ি ঘুরবে জেলার প্রতিটি থানা এলাকায়। জেলা পুলিশ সূত্রে খবর, গ্রামীন এলাকায় টহলদারির পাশাপাশি তারা পথ চলতি বা দোকান,বাজারে থাকা মহিলা,কিশোরী তথা মেয়েদের সাথে কথা বার্তা বলবেন। শুনবেন তাদের কোনও সমস্যা বা কোনও অভিযোগ আছে কিনা। কোনও অভিযোগ থাকলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে মহিলা পুলিশ।
ঝাড়গ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই টিম মূলত স্কুল,কলেজ,হাসপাতাল, ছাত্রী আবাসন, বাজার,গ্রামীন হাট এলাকা গুলিতে রুট মার্চ করবে। কোনও অভিযোগ থাকলে টিম ইনচার্জ সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহন করবে। ঝাড়গ্রাম জেলায় মোট থানা রয়েছে ৯ টি। পুলিশ ফাঁড়ি রয়েছে দুটি (লালগড় থানার অধীন রামগড়,বেলপাহাড়ি থানার অধীন বাঁশপাহাড়ি ),একটি বিট হাউস ( ঝাড়গ্রাম থানার অধীন মানিকপাড়া) , একটি মহিলা থানা। এই সব এলাকায় কাজ করবে এই স্কোয়াড। এই ক্ষেত্রে কেবল মাত্র মহিলাদের উপররেই নজর রাখা হবে।
আরও পড়ুন:
এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলা বলেন “এটা উদ্দেশ্য মহিলাদের সঙ্গে অপরাধ আটকানো। সব থানা এলাকা,স্কুল,বাজার,বাস স্টপ এরা ঘুরবে। পুলিশি পরিষেবা বাড়বে ,মেয়েদের আত্ম বিশ্বাস বাড়বে। সবাই ভালো ভাবে কাজ করুন। তথ্য যা, আসবে তা তাড়াতাড়ি রিসিভ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।” ঝাড়গ্রামের বিধায়ক লক্ষী কান্ত সাউ বলেন” দূর্গা স্কোয়াড আমরা ঝাড়গ্রামে পেয়েছি। এতে নারী সুরক্ষা বাড়বে। ধণ্যবাদ পুলিশ, প্রশাসনকে। নারী আমাদের দূর্গা । তাদের নিয়ে ভালো ভবিষ্যতের দিকে এগাবো।
তারা নির্ভয়ে গভীর রাতেও গন্তব্যে পৌছাতে পারবে।” জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর বলেন” ক্ষমতায়নের মূল কথাই হল নিরাপত্তা। কেস ধরা পড়া কেবল মাত্র সাফল্য নয়। মেয়েরা ভয় জয় করে নিজেদের সমস্যার কথা জানাবে। ” কৃষি দফতরের মন্ত্রী রাজেশ মাহাতো বলেন, “দূর্গা পুজার আগে দূর্গার আগমন। আজ গান্ধজি ,লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। এই বিশেষ দিনে নারী সুরক্ষা নিরাপত্তা। এই দুর্গাবাহিনী সমাজের সমস্ত স্তরের মায়েদের সাহায্য করবেন। এক সঙ্গে থাকলে শাক্তিশালী থাকব।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
