Durga Puja 2026 | আদ্যাপীঠের রীতি মেনেই আদ্যা মা মন্দিরের পুজো

শিক্ষা
Spread the love


প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার : প্রতি বছর দক্ষিণেশ্বরের(Dakshineswar) আদ্যাপীঠের অনন্য পরিবেশ ফুটে ওঠে আলিপুরদুয়ার(Alipurduar) নেতাজি রোড আদ্যা মা মন্দির(Adya Maa Mandir) প্রাঙ্গণের দুর্গাপুজোয়। আদ্যাপীঠের নিয়ম-নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনেই দুর্গাপুজো হয় এখানে। আদ্যাপীঠের প্রতিমার আদলেই একচালা ডাকের সাজের দুর্গা প্রতিমা তৈরি করার রীতি মেনে চলা হয়। ষষ্ঠীর বোধনের আগে নোনাই নদী(Nonai River) থেকে শোভাযাত্রা করে ঘটের জল আনেন মহিলা ভক্তরা।
পূর্ব নেতাজি রোডে আদ্যা মা মন্দিরে এবার ২০তম বছরের পুজো। কালিকাপুরাণ মতে এখানে পুজো হয়। দুর্গাপুজোর দিনগুলিতেও আদ্যা মা, রামকৃষ্ণদেব, রাধাগোবিন্দের নিত্যপুজো নিয়ম মেনে করা হয়। এবার নতুন স্থায়ী মন্দিরে সেই পুজো হবে। আর দুর্গাপুজো হবে বরাবরের মতো নাটমন্দিরে। দুর্গাপুজোয় দুজন পুরোহিত থাকবেন। পুজোর দিনগুলিতে চণ্ডীপাঠের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়।
দক্ষিণেশ্বরের আদ্যাপীঠের রীতি মেনেই এখানকার পুজোয় আমিষ ভোগ নিষিদ্ধ। ফলমূল, খিচুড়ি, পায়েস ও অন্নভোগ দেওয়া হয় দেবীকে। এছাড়া দই-মিষ্টি দিয়ে মিষ্টান্নভোগ দেওয়া হয়। পুজোর দিনগুলিতে সারাদিন ভক্তসমাগম থাকে এই মন্দিরে। আলিপুরদুয়ার শহর ও সংলগ্ন এলাকা ছাড়াও অন্যান্য জেলা থেকেও পুজোর দিনগুলোতে আসেন ভক্তরা। অষ্টমীর দিন কয়েক হাজার ভক্তের জন্য ভোগের বিশেষ ব্যবস্থা থাকে।
মহাঅষ্টমী পুজোর পর এখানকার সন্ধিপুজো বিখ্যাত। ১০৮টি প্রদীপ জ্বালানো হয় সন্ধিপুজোয়। সন্ধিপুজোয় দেবীর আলাদা ভোগ হয়। আদ্যাপীঠের বিশেষ নিয়ম-নির্দেশিকা মেনেই দুর্গাপুজোয় ১০৮টি পদ্মফুল দেওয়ার রীতি রয়েছে। এছাড়া জবা ও অন্যান্য ফুল পুজোয় দিতে হয়।
আদ্যা মা মন্দিরে দুর্গাপুজো ছাড়াও বাসন্তী দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজো করা হয়। রামনবমীর দিন কুমারী পুজোর আয়োজন করা হয়ে থাকে। সে সময় শতাধিক ‘কুমারী’ পুজোয় অংশ নেয়। তাই দুর্গাপুজোর সময় এখানে আলাদা করে আর কুমারীপুজো করা হয় না।
সন্ন্যাসী স্বামী শুভানন্দপুরীর কথায়, ‘ষষ্ঠীর বোধন থেকে পুজো শুরু হয়ে যায়। শোভাযাত্রা করে পুজোর ঘটের জল আনা হয়। মহিলা ভক্তরা শোভাযাত্রায় অংশ নেন। মহালয়ার দিন তর্পণের ব্যবস্থা করা হয় মন্দিরে। সেদিন বস্ত্র বিতরণ করে মন্দির কর্তৃপক্ষ।’
পুরোহিত কাজল ভাইয়ের কথায়, ‘আদ্যাপীঠের রীতি মেনেই দুর্গাপুজো ও কালীপুজো করা হয় এই মন্দিরে। ভক্তদের জন্য বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হবে এবারও।’

The put up Durga Puja 2026 | আদ্যাপীঠের রীতি মেনেই আদ্যা মা মন্দিরের পুজো appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *