Dubai | ককপিটের দরজা খুলেই বাঁচল ১৭৪টি প্রাণ! বিশ্বজুড়ে প্রশংসিত ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ

ব্লগ/BLOG
Spread the love


দুবাই: কো-পাইলটের প্রাণঘাতী আক্রমণ এবং বিমান ক্র্যাশ করার চেষ্টা ব্যর্থ করে ১৭১ জন যাত্রী ও ক্রু-এর জীবন বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে (Smit Machchhar) হাসপাতালে দেখতে গেলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স, শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। মারাত্মক আহত অবস্থাতেও চরম সাহসিকতার পরিচয় দিয়ে ককপিটের দরজা খুলে দেওয়ার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন এই ভারতীয় পাইলট।

শনিবার হাসপাতালে চিকিৎসাধীন স্মিত মচ্ছরের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন দুবাইয়ের (Dubai) যুবরাজ। এরপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ তিনি পাইলটের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।

হামদান (Sheikh Hamdan) লেখেন, “আমাদের এবং দেশের নেতৃত্বের পক্ষ থেকে তাঁর প্রতি রয়েছে পূর্ণ সম্মান ও প্রশংসা। আমরা গর্বিত যে তিনি আমাদের টিমের অংশ, আমাদের দেশের ইতিহাসের অংশ এবং সংযুক্ত আরব আমিরশাহীর মূল মূল্যবোধ—শান্তি, সহানুভূতি ও জীবনের পতাকাবাহী।”

উল্লেখ্য, ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে মাঝআকাশে সহ-পাইলটের হামলার শিকার হন স্মিত। গুরুতর জখম হওয়া সত্ত্বেও নিজের জীবনের পরোয়া না করে তিনি ককপিট আনলক করায় সময়মতো অন্য ক্রুরা ভেতরে প্রবেশ করে বড়সড় বিমান দুর্ঘটনা রুখে দিতে সক্ষম হন। বর্তমানে তিনি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর এই সাহসিকতা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *