Disney Rash | ডিজনি র‍্যাশ

Disney Rash | ডিজনি র‍্যাশ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানত ত্বকের সমস্যা। সাধারণত কেউ গরম আবহাওয়ায় দীর্ঘসময় থাকলে এই র‍্যাশ দেখা যায়। বিদেশে ডিজনি ওয়ার্ল্ডের মতো থিম পার্কে গরম আবহাওয়ায় দীর্ঘসময় থাকার পর অনেকের ত্বকে এ ধরনের র‍্যাশ দেখা দেয়। আর সেখান থেকেই এসেছে ডিজনি র‍্যাশ নামটি (Disney Rash)।

এ ধরনের র‍্যাশ পায়ের নীচের দিকের অংশে, যেমন গোড়ালি বা তার কাছাকাছি জায়গায় হয়। দেখতে ছোট ছোট লাল দাগ বা ফুসকুড়ির মতো। এটা চুলকায়ও। অনেক সময় জ্বালাপোড়া, ফোলা ভাব বা ব্যথা থাকে। গরমে রক্তনালির প্রদাহ বা ভাসকুলাইটিস হয়ে এরকম হয়ে যায়।

কাদের হয়

তীব্র গরমে বেশিক্ষণ থাকলে, বিশেষ করে যাঁরা গরম আবহাওয়ায় অভ্যস্ত নন, তাঁদের এটি হওয়ার আশঙ্কা বেশি। বয়স্কদের এই র‍্যাশ বেশি হয়। যাঁরা দীর্ঘক্ষণ হাঁটেন বা দাঁড়িয়ে থাকেন, তাঁদের হতে দেখা যায়। যেমন যাঁরা অনেক ঘোরাঘুরি করেন, তাঁদেরও হতে পারে। যাঁরা আঁটসাঁটো প্যান্ট বা মোজা পরেন, তাঁদেরও এটি বেশি হতে দেখা যায়।

চিকিৎসা ও প্রতিরোধ

প্রথমত, গরম আবহাওয়ায় দীর্ঘসময় থাকা যাবে না। এরকম পরিবেশে গেলে ঠান্ডা জলে নিয়মিত পা ধুতে হবে বা বরফ থাকলে শরীরে ঘষে নিতে হবে। হালকা ও আরামদায়ক পোশাক পরতে হবে। বেিশ করে জল খেতে হবে। র‍্যাশ হলে আক্রান্ত জায়গা ঠান্ডা রাখার চেষ্টা করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চুলকানির ওষুধ যেমন অ্যান্টিহিস্টামিন, স্টেরয়েড ক্রিম ব্যবহার করা যেতে পারে।

এরকম র‍্যাশ এক সপ্তাহের বেশি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। র‍্যাশ যদি ছড়িয়ে পড়ে, সেটিও ভালো লক্ষণ নয়। এছাড়া অনেক সময় র‍্যাশে সংক্রমণের আশঙ্কা থাকে। যদি জ্বর আসে, শরীর দুর্বল লাগে, তাহলে সংক্রমণ হয়েছে কি না নিশ্চিত করতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *