Diplomatic Rigidity | ১০ দিনে দু’বার! ফের ভারতীয় হাইকমিশনারকে তলব করল ঢাকা, তুঙ্গে কূটনৈতিক সংঘাত

Diplomatic Rigidity | ১০ দিনে দু’বার! ফের ভারতীয় হাইকমিশনারকে তলব করল ঢাকা, তুঙ্গে কূটনৈতিক সংঘাত

খেলাধুলা/SPORTS
Spread the love


ঢাকা : ভারত ও বাংলাদেশের মধ্যেকার কূটনৈতিক তিক্ততা এবার চরম পর্যায়ে পৌঁছাল। গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে তাঁকে ঢাকার বিদেশ মন্ত্রকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে গত ১৪ ডিসেম্বরও তাঁকে তলব করা হয়েছিল।

গত কয়েক দিন ধরেই দুই দেশের মধ্যে টানাপড়েন বাড়ছিল। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্রথমে ভারত বাংলাদেশে তাদের একাধিক ভিসা আবেদন কেন্দ্র (রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম) বন্ধ করে দেয়। এর পাল্টা হিসেবে সোমবার রাতারাতি দিল্লিতে অবস্থিত বাংলাদেশের ভিসা কেন্দ্র সহ শিলিগুড়ি ও আগরতলার কেন্দ্রগুলিও বন্ধ করে দেয় ঢাকা। এই ‘ভিসা যুদ্ধের’ আবহে মঙ্গলবার সকালে পুনরায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

মূলত ময়মনসিংহে এক তরুণের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি শুরু হয়। এই ঘটনার প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়। ভারত সরকার সেই বিক্ষোভকে ‘অতিরঞ্জিত’ না করার আবেদন জানালেও, ইউনূস প্রশাসন দিল্লির অবস্থানকে ‘সরলীকরণ’ হিসেবে দাগিয়ে দিয়েছে। অন্যদিকে, বাংলাদেশের অভ্যন্তরে ভারতবিরোধী মন্তব্য এবং ভারতীয় কূটনৈতিক দপ্তরগুলির নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির উদ্বেগ পরিস্থিতিকে আরও জটিল করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই গতিপ্রকৃতি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক অস্থির সময়ের ইঙ্গিত দিচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *