Dinner | দেরিতে নয়, শীতে ডিনার সারুন তাড়াতাড়ি! এতে কী উপকার হবে শরীরের?

Dinner | দেরিতে নয়, শীতে ডিনার সারুন তাড়াতাড়ি! এতে কী উপকার হবে শরীরের?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেরিতে ডিনার (Dinner) করার অভ্যাস থাকে অনেকেরই। তবে শীতেও যদি রাতের খাবার দেরিতে খাওয়া হয়, তবে শরীরে অস্বস্তি হতে পারে। রাতের খাবার সঠিক সময়ে খাওয়ার উপর স্বাস্থ্যের উন্নতি নির্ভর করে।

শীতে কেন দ্রুত ডিনার করবেন?

শীতকালে সূর্যাস্ত তাড়াতাড়ি হয়। আর দেহে সেরোটোনিনের মাত্রা কমলে আলস্য অনুভূত হতে পারে। তার ফলে অনেকেই সন্ধ্যার পর বেশিক্ষণ বাড়িতে থাকেন। বৃদ্ধি পায় জলখাবারের পরিমাণ। ফলে রাতের খাবারের সময় আরও পিছিয়ে যায়। যার জেরে হজমের সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যা এড়াতে কী করবেন?

১. রাতের খাবার এবং ঘুমের মধ্যে যদি ২-৩ ঘণ্টার ব্যবধান থাকে, তাহলে হজমের সমস্যা তৈরি হয় না। ফলে রাতে ভালো ঘুম হয়।

২. নিয়মিত রাতের খাবার সন্ধ্যার পরপর খেতে পারলে শরীরও তার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। ফলে সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটে।

৩. রাত যত গভীর হয়, মেটাবলিজমের হার ততই ধীর হতে শুরু করে। তাই শীতের সময়ে দ্রুত রাতের খাবার খেলে তা হজমও হয় সহজেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *