Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

ভিডিও/VIDEO
Spread the love


দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী। এদিন তাকে তার নিজের বাড়ির কাছ থেকেই গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। এর আগে দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশ কান্ডে শনিবারই গ্রেপ্তার করা হয় পুরকর্মী তথা তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে। যদিও সেদিন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরীর বাড়িতে গেলেও, তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে ধরতে পারেনি। রবিবারও দিনহাটা থানার পুলিশ দিনহাটা ও আশেপাশের জেলাগুলিতে তল্লাশি চালায়। অবশেষে দিনহাটা থানা সূত্রে জানা যায় যে, এদিন রাতে তার বাড়ির কাছ থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *