Diamond Harbour Mannequin | ‘ডায়মন্ড হারবার মডেল এখন তৃণমূলের হার-বার মডেল’, ফলতার বিশাল জয়ের পর তোপ মুখ্যমন্ত্রীর

Diamond Harbour Mannequin | ‘ডায়মন্ড হারবার মডেল এখন তৃণমূলের হার-বার মডেল’, ফলতার বিশাল জয়ের পর তোপ মুখ্যমন্ত্রীর

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে তিনি দাবি করেছেন, একদা চর্চিত তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেল’ (Diamond Harbour Mannequin) আসলে এখন ‘তৃণমূলের হার-বার’ মডেলে পরিণত হয়েছে। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার এই বিশাল জয়কে তিনি গণতন্ত্রের জয় এবং তৃণমূলের জনপ্রত্যাখ্যান হিসেবে অভিহিত করেছেন।

ফলতার ‘জনতা-জনার্দন’কে কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিজেপির প্রার্থীকে এক লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলাম, কিন্তু মানুষের আশীর্বাদে জয়ের ব্যবধান এবার এক লক্ষ আট হাজার পেরিয়ে গিয়েছে।” তিনি স্পষ্ট করেছেন যে, এই জয় আগামী দিনে ‘সোনার ফলতা’ গড়ার অনুপ্রেরণা জোগাবে।

তৃণমূল কংগ্রেসের অতীত শাসনকালকে ‘মাফিয়া কোম্পানি’ হিসেবে অভিহিত করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এতদিন রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে সিন্ডিকেট রাজ ও ‘থ্রেট কালচার’ কায়েম করা হয়েছিল। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধে মুখ্যমন্ত্রী তাঁকে ‘প্যারাসুটে নামা সেনাপতি’ ও ‘জালিয়াতি’র কারিগর বলে কটাক্ষ করেছেন। তাঁর মতে, এতদিনকার দেড় লক্ষ ভোটের অলীক লিড আসলে ছিল প্রহসন, যা মানুষ নিজের ভোট দেওয়ার স্বাধীনতা ফিরে পেতেই চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে।

তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে উপহাস করে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সামনে নির্বাচনে ‘নোটা’ (NOTA)-র বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে।” তিনি মনে করিয়ে দেন যে, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই তৃণমূল ‘নোটা’-র কাছে পরাজিত হয়েছে এবং পশ্চিমবঙ্গেও সেই একই দৃশ্য প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী।

বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, এই জয় রাজনৈতিক সমীকরণে এক নতুন মোড়। গণনার কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই এই জয়ের ব্যবধান নিয়ে মুখ্যমন্ত্রীর এই পোস্ট রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *