Delhi Rains | দিল্লিতে দুর্যোগের মেঘ, লাল সতর্কতা জারি রাজধানীতে, ভারী বৃষ্টিতে জলমগ্ন বহু এলাকা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : সোমবার থেকে শুরু হওয়া অবিরাম ভারী বর্ষণে কার্যত বিপর্যস্ত রাজধানী দিল্লি। পরিস্থিতি মোকাবিলায় মৌসম ভবনের তরফে রাজধানীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবারও বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না, বরং বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মধ্য দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, শাহদরা, দক্ষিণ দিল্লি, দক্ষিণ-পূর্ব দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি এবং পশ্চিম দিল্লির সমস্ত অঞ্চলেই এই সতর্কতা বলবৎ রয়েছে।

আবহবিদদের ব্যাখ্যা, একদিকে শুষ্ক উত্তুরে বাতাসের প্রবেশ এবং অন্যদিকে পশ্চিমবঙ্গে সৃষ্ট নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রাজধানীতে ঢুকে পড়েছে। এর ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে দিল্লি ও সংলগ্ন এনসিআরের লেনি দেহাত, হিন্ডন বায়ুসেনা ঘাঁটি, ইন্দিরাপুরম, নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ, মানেসর, যমুনানগর, সোনিপত, রোহতক, ঝজ্জর, খেকড়া ও বড়ৌত সহ একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবারের ভারী বৃষ্টির জেরে রাজধানীর রামমনোহর লোহিয়া হাসপাতাল, এইমস (AIIMS) সংলগ্ন এলাকা, অশোক রোড, সুপ্রিম কোর্ট চত্বর, বাবা খড়গ সিং মার্গ, কনট প্লেস আউটার সার্কল, পার্লামেন্ট স্ট্রিট, আইটিও, আরকে পুরম এবং ফিরোজশাহ রোডের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে তীব্র যানজটের সৃষ্ট হয়। চরম ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। বিমান চলাচলেও প্রভাব পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *