উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত সোমবার দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণটি (Delhi Blast) ঘটিয়েছিলেন ডঃ উমর উন নবি ওরফে উমর মহম্মদই। আর বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই২০ গাড়িটিও চালাচ্ছিলেন তিনি। ফলে বিস্ফোরণের কারণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল উমরের দেহ। তাই তদন্তকারীরা তার পরিচয় সম্পর্কে অনিশ্চিত ছিলেন। তবে ডিএনএ পরীক্ষার পরই এনিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে।
সূত্রের খবর, কাশ্মীরের পুলওয়ামায় উমরের মা ও ভাইয়ের ডিএনএ-র নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেটির সঙ্গে ১০০ শতাংশ মিলে গিয়েছে উমরের ডিএনএ। বিস্ফোরণের পর গাড়িটিতে পাওয়া উমরের হাড়, দাঁত এবং পোশাকের টুকরোর সঙ্গে ডিএনএ মিলে গিয়েছে। বিস্ফোরণের পর গত সোমবার রাতেই উমরের মা এবং তার দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।
বিস্তারিত আসছে…
