Deepika Padukone-Ranveer Singh | দুয়া এখন ‘বড় দিদি’! দ্বিতীয়বার মা-বাবা হলেন দীপিকা-রণবীর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীপিকা পাডুকোন এবং রণবীর সিংয়ের পরিবারে ফের খুশির জোয়ার (Deepika Padukone-Ranveer Singh)। তারকা দম্পতির কোল আলো করে এল আরও এক কন্যাসন্তান (Child woman)। ১৯ সেপ্টেম্বর জন্ম নিয়েছে তাঁদের দ্বিতীয় সন্তান (Second little one)। সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্টের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন দীপিকা-রণবীর। এই সুখবরপ্রকাশ্যে আসতেই অনুরাগীরা তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। সোনম কাপুর, অনিল কাপুর, কৃতি স্যানন সহ বলিউডের বহু চেনা মুখ নতুন বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম হয়েছিল তাঁদের প্রথম কন্যা দুয়ার। কাকতালীয়ভাবে ঠিক সেপ্টেম্বর মাসেই তাঁদের পরিবারে এল দ্বিতীয় সন্তান। গত এপ্রিলে দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন বলে কথা ঘোষণা করেছিলেন এই তারকা জুটি। নতুন সদস্যের আগমনের ঠিক আগে, গত শুক্রবারই মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। ঠিক একইভাবে দুয়ার জন্মের দু’দিন আগেও সিদ্ধিবিনায়ক মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন এই দম্পতি।

উল্লেখ্য, ২০১৩ সালে সঞ্জয় লীলা বনশালির ‘রামলীলা’ ছবির সেট থেকে শুরু হয়েছিল দীপিকা ও রণবীরের প্রেম। এরপর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। চলতি মাসের শুরুর দিকেই বড় মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিন উদযাপন করেছিলেন তাঁরা। তারপরেই পরিবারে এল নতুন সদস্য।

The submit Deepika Padukone-Ranveer Singh | দুয়া এখন ‘বড় দিদি’! দ্বিতীয়বার মা-বাবা হলেন দীপিকা-রণবীর appeared first on Uttarbanga Sambad.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *