Mathabhanga | কৃষক বাজারে অবৈধ দোকান! ক্ষোভ ব্যবসায়ীদের মধ্যে

Mathabhanga | কৃষক বাজারে অবৈধ দোকান! ক্ষোভ ব্যবসায়ীদের মধ্যে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা ১ ব্লকের কৃষক বাজারে অবৈধ দখলদারি নিয়ে নতুন করে ক্ষোভ দানা বেঁধেছে। নিয়ম ভেঙ্গে ওই বাজার চত্বরে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি পাকাপোক্ত দোকান। সেই দোকান ভাঙতে আজ পর্যন্ত কড়া পদক্ষেপ করেনি জেলা নিয়ন্ত্রিত বাজার কমিটি। সেখান থেকেই সমস্যার শুরু।

বাজার কমিটির সচিব দেবনাথ মণ্ডল ৮ অগাস্ট বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন, যাঁরা অনুমতি ছাড়া বাজারে দোকান তৈরি করেছেন, তাঁদের ১৯ অগাস্টের মধ্যেই নিজেদেরই স্টল সরিয়ে নিতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পার হলেও এখন পর্যন্ত একটি বেআইনি দোকানও ভাঙা হয়নি। এব্যাপারে এখন আর কোনও মন্তব্যই করতে চাইছেন না দেবনাথ।

 ২০১১ সালে পচাগড় গ্রাম পঞ্চায়েতের পঞ্চানন মোড় সংলগ্ন কৃষি ফার্মের জমিতে তৈরি হয় কৃষক বাজার। সেখানে কৃষিপণ্য, মাছ-মাংস কেনা-বেচার শেড, ২২টি সরকারি স্টল, নিরাপত্তা রক্ষীর ঘর, ওয়েব্রিজসহ আধুনিক পরিকাঠামো তৈরি হয়। কিন্তু উদ্বোধনের পর দীর্ঘদিন বাজার অচল ছিল। করোনা অতিমারির সময় শহরের সবজি বাজার কৃষক বাজারে স্থানান্তরিত করা হয়। তখন থেকেই বিনাঅনুমতিতে বাজার চত্বরে অবৈধ দোকান তৈরি শুরু হয়। বর্তমানে সেখানে শতাধিক বেআইনি দোকান রয়েছে। দোকানগুলি মোটা টাকার বিনিময়ে হাতবদলের মাধ্যমে সক্রিয় হয়েছে দালাল চক্র।

অভিযোগ, এর ফলে সমস্যায় পড়েছেন কৃষকেরা। সম্প্রতি তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতা রমেন প্রামাণিক সরকারি জমি দখলের বিরুদ্ধে সরব হন। বাজার ঘুরে দেখলেও প্রশাসন এখনও পদক্ষেপ করেনি । রমেনবাবুর কথায়, ‘বেআইনি জবরদখল উচ্ছেদের সময়সীমা পার হয়েছে। এবার বাজার কমিটিকে কঠোর হতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *