Cooch Behar BJP DYFI conflict | গুঞ্জবাড়িতে বিজেপি ও ডিওয়াইএফআই সংঘর্ষ, ভাঙচুর পেট্রোল পাম্প ও গাড়ি, রণক্ষেত্র কোচবিহার

Cooch Behar BJP DYFI conflict | গুঞ্জবাড়িতে বিজেপি ও ডিওয়াইএফআই সংঘর্ষ, ভাঙচুর পেট্রোল পাম্প ও গাড়ি, রণক্ষেত্র কোচবিহার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কোচবিহার: রাজনৈতিক উত্তেজনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার (Cooch Behar BJP DYFI conflict)। রবিবার দুপুরে কোচবিহারের গুঞ্জবাড়ি এলাকায় বিজেপি ও ডিওয়াইএফআই (DYFI)-এর রক্তক্ষয়ী সংঘর্ষকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল। দুই রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের সংঘর্ষের জেরে এলাকায় ব্যাপক হাতাহাতি বাধে। শুধু তাই নয়, এই সংঘর্ষের মাঝে পড়ে একটি স্কুটার এবং একটি পেট্রোল পাম্পেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

রবিবার ডিওয়াইএফআইয়ের একটি পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচি ছিল গুঞ্জবাড়ির পঞ্চানন ভবনে। ডিওয়াইএফআইয়ের অভিযোগ, সেই কর্মসূচিতে যোগ দিতে আসার পথে জেলার মোট পাঁচটি আলাদা জায়গায় তাদের সাতটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বিজেপির কর্মীরা। এরপর উত্তেজনা আরও বাড়ে যখন গুঞ্জবাড়ির পঞ্চানন ভবনে কর্মসূচি চলাকালীন আচমকাই বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক সেখানে ঢুকে পড়ে এবং সভা বানচাল করার চেষ্টা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করেই মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে তীব্র হাতাহাতি ও খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়।

সংঘর্ষের তীব্রতা বাড়লে জীবনের ভয়ে ভবনের বাইরে থাকা একটি পেট্রোল পাম্পে গিয়ে আশ্রয় নেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগ, এরপরেই ডিওয়াইএফআইয়ের কর্মীরা সেখানে চড়াও হয় এবং পেট্রোল পাম্প চত্বরে ভাঙচুর চালায়। বচসা ও মারামারির জেরে গোটা গুঞ্জবাড়ি এলাকা রণক্ষেত্রের রূপ নেয়।

দিনের বেলায় এই ধরনের প্রকাশ্য রাজনৈতিক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই স্থানীয় থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ উভয় পক্ষকে হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *