Deepika Padukone-Ranveer Singh | দীপাবলিতে মেয়ের মুখ প্রথমবার প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা, দেখুন ছবি…

Deepika Padukone-Ranveer Singh | দীপাবলিতে মেয়ের মুখ প্রথমবার প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা, দেখুন ছবি…

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত দীপাবলিতে মেয়ের পায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone-Ranveer Singh)। মেয়ের নাম রাখেন ‘দুয়া’। আর এই বছর দীপাবলিতে মেয়ের মুখ প্রথমবার প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি।

দীপিকা ও দুয়া দু’জনের পরনেই লাল রংয়ের জমকালো চুড়িদার। তার সঙ্গে মানানসই গয়না। দুয়ার মাথার দু’দিকে ঝুঁটি বাঁধা। অন্যদিকে  বাবা রণবীরের পরনে সাদা ও ঘিয়ে রংয়ের মিশেলে শেরওয়ানি। মঙ্গলবার তাঁদের দীপাবলি (Diwali) উদযাপনের ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ছবিগুলি শেয়ার করে তারকা দম্পতি লিখেছেন, ‘দীপাবলির শুভেচ্ছা।’ অনুরাগীরাও ছোট্ট দুয়াকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত।

প্রসঙ্গত, গত বছর গণেশ চতুর্থীর পরদিনই কন্যার জন্মের খবর দেন দীপিকা। গত বছর দীপাবলিতে মেয়ের ছোট্ট দুটি পায়ের ছবি দিয়ে খুদের নাম প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। আর এবার দুয়াকে প্রকাশ্যে আনলেন তাঁরা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *