Debangshu Bhattacharjee | ভোটের আগে ব্ল্যাকমেল করে কোনও লাভ হবে না, হুমায়ুন কবিরকে কড়া বার্তা দেবাংশুর         

Debangshu Bhattacharjee | ভোটের আগে ব্ল্যাকমেল করে কোনও লাভ হবে না, হুমায়ুন কবিরকে কড়া বার্তা দেবাংশুর         

শিক্ষা
Spread the love


বহরমপুর: ভোট আসলেই দলকে ব্ল্যাকমেল করতে ময়দানে নেমে পড়েন হুমায়ুন। ঠিক অনেকটা শুভেন্দুর মতো। রবিবার বহরমপুরে এক দলীয় কর্মসূচিতে বিদ্রোহী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। একই সঙ্গে তিনি এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকেও তুলোধোনা করেছেন দেবাংশু।

এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির প্রসঙ্গে বলেন, “হুমায়ূন এখন দলকে ব্ল্যাকমেল করতে চাইছেন। প্রত্যেক বছর বিধানসভা নির্বাচন এলেই একটু ব্ল্যাকমেল করতে মাঠে নামেন উনি। অনেকটা সেই শুভেন্দুর মতন। তবে এতে কোনও লাভ হবে না। দল সঠিক সিদ্ধান্ত নেবে”।

তবে কি এবারের নির্বাচনে বিদ্রোহী হুমায়ুন কবিরকে ভোটের আগেই ছেঁটে ফেলবে তৃণমূল? যদিও এই প্রসঙ্গে হুমায়ুন কবির জানিয়েছেন, ছাব্বিশের নির্বাচনের আগে বিধায়ক পদ ছাড়তে রাজি নন। এই ঘটনায় পাল্টা তার দাবি, নতুন দল গঠনের প্রক্রিয়া তিনি শুরু করে দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *