Dakshin Dinajpur Information | কচুরিপানা ঢাকা পুকুরে মিলল কঙ্কালসদৃশ দেহ! মুগলিশপুরে তীব্র চাঞ্চল্য

Dakshin Dinajpur Information | কচুরিপানা ঢাকা পুকুরে মিলল কঙ্কালসদৃশ দেহ! মুগলিশপুরে তীব্র চাঞ্চল্য

শিক্ষা
Spread the love


কুমারগঞ্জ: পরিত্যক্ত পুকুর থেকে ভেসে আসছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ হওয়ায় কচুরিপানা সরাতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur Information) কুমারগঞ্জ (Kumarganj) থানার মোহনা গ্রাম পঞ্চায়েতের মুগলিশপুর বিলপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে একটি কঙ্কালসদৃশ অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি এতটাই পচে গিয়েছে যে, দেখে চেনার কোনো উপায় নেই।

স্থানীয় বাসিন্দা ডালু হাঁসদার বাড়ির পাশে একটি বড় পুকুর রয়েছে। পুকুরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকায় কচুরিপানায় পুরোপুরি ঢেকে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ওই এলাকায় দুর্গন্ধ পান। এরপর পুকুরের জমাট বাঁধা কচুরিপানা সরাতেই পচাগলা দেহটি দৃশ্যমান হয়। খবরটি জানাজানি হতেই গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে শয়ে শয়ে মানুষ ভিড় জমান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুমারগঞ্জ থানার পুলিশ (Kumarganj Police)। তারা পুকুর থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় চামড়া ও মাংস পচে কঙ্কাল বেরিয়ে এসেছে। ফলে মৃত ব্যক্তি নারী না পুরুষ, তা প্রাথমিক অবস্থায় নিশ্চিত করা সম্ভব হয়নি।

এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো বড়সড় অপরাধ বা খুনের ঘটনা লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের থানাগুলোতে সম্প্রতি কোনো ব্যক্তি নিখোঁজ হওয়ার ডায়েরি হয়েছে কি না, তার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ ও সময় জানা যাবে বলে মনে করছে প্রশাসন। আপাতত এই রহস্যময় উদ্ধারকে (Thriller Demise) কেন্দ্র করে মুগলিশপুর ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে থমথমে পরিবেশ বিরাজ করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *