Cyclothon | কলকাতায় প্রথমবার সাইক্লোথন

Cyclothon | কলকাতায় প্রথমবার সাইক্লোথন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ম্যারাথনের আদলে ‘সাইক্লোথন’। কলকাতায় এবারই প্রথম। উত্তর কলকাতার মানিকতলা নিবাসী নরেশকুমার গুপ্ত। বয়স ৬৪। অবসর জীবনে সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন সাইকেলকে। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণ তাঁর নেশা, ভালোবাসাও।

আরেকজন মুর্শিদাবাদ লালগোলার প্রসেনজিৎ দাস। ২০১৮ থেকে সাইকেলে চেপে দেশ-বিদেশ ঘুরছেন। শ্রীলঙ্কা সহ ভারতের ১৯টি অঙ্গরাজ্য, ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যেই ঘোরা হয়ে গিয়েছে। নভেম্বরে শীতের সকালে সাইকেলের প্যাডেলে পা রাখবেন এঁরা সকলে, একই সঙ্গে।

৯ নভেম্বর শহর কলকাতায় প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ‘সাইক্লোথন’। প্রতিযোগিতার মূল বিভাগ তিনটি। ৭০, ৫০ ও ২৫ কিলোমিটার। এছাড়া থাকছে ১০ কিলোমিটার ফান রাইড ও ৫ কিলোমিটার ফান রান। অংশগ্রহণকারীর সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যাবে বলে আশা আয়োজকদের। শনিবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) কলকাতা কেন্দ্রে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার রোড ম্যাপ প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন ‘সাইক্লোথন কলকাতা’র দুই রেস ডিরেক্টর আইপিএস কৃষ্ণা প্রকাশ ও মেহের তিওয়ারি। ছিলেন বিধাননগর পুলিশের ডিসিপি কুলদীপ সোনাওয়ানে, কলকাতা সাই-এর ডিরেক্টর অমর জ্যোতি ও তাঁর সহকারী ডোঙ্গারি লক্ষ্মণ। প্রতিযোগিতার রেজিস্ট্রেশনও শুরু হল এদিন থেকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *