Cyclone Montha | মন্থার জেরে অন্ধ্র ও ওডিশায় প্রবল বৃষ্টি, দোসর ঝোড়ো হাওয়া, দুর্যোগে নিহত এক

Cyclone Montha | মন্থার জেরে অন্ধ্র ও ওডিশায় প্রবল বৃষ্টি, দোসর ঝোড়ো হাওয়া, দুর্যোগে নিহত এক

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্র ও ওডিশায় প্রবল বৃষ্টি হয়েছে। কোনাসিমা জেলায় ঝড়ে ঘরের উপর গাছ পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। দক্ষিণ অন্ধ্র এবং পার্শ্ববর্তী ওডিশার কিছু অংশে মুষলধারে বৃষ্টির কারণে রাস্তাঘাট জলমগ্ন।

আইএমডি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ কাঁকিনাড়ার কাছে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়েছে মন্থা। বাতাসের গতিবেগ ছিল ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে তা সর্বোচ্চ ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছেছিল। মঙ্গলবার নেল্লোর জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে আইএমডি জানিয়েছে।

রাতভর বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে বিপর্যস্ত বিজয়ওয়াড়া এবং কাঁকিনাড়ার জনজীবন। বুধবার সকালে রাস্তাঘাট ছিল জনশূন্য। বিশাখাপত্তনমের রাস্তায় গাছ উপড়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। এদিকে, প্রবল ঝড়বৃষ্টির জেরে ওডিশায় বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *