Cyclone Montha | বিপর্যয়ের ক্ষত এখনও টাটকা, ‘মান্থা’-র প্রভাবে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে

Cyclone Montha | বিপর্যয়ের ক্ষত এখনও টাটকা, ‘মান্থা’-র প্রভাবে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে ‘মান্থা’। মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কাঁকিনাড়ার কাছে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। রাজ্যটির উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। মান্থার প্রভাব পড়তে চলেছে বাংলাতেও। বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে দমকা হাওয়া। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।

অন্যদিকে, আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অক্টোবরের শুরুতে উত্তরবঙ্গে যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছিল, তার ক্ষত এখনও টাটকা। তার মধ্যেই ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *