Riyadh | রিয়াদ বিমানবন্দর হামলা: প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের (Riyadh) কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক ভারতীয় নাগরিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক মৃত্যুর ফলে সামগ্রিক হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ।

এক্স-এ একটি আনুষ্ঠানিক পোস্টের মাধ্যমে ভারতীয় দূতাবাস এই দুঃখজনক সংবাদটি নিশ্চিত করেছে। দূতাবাসের তরফে জানানো হয়েছে: “১০ অক্টোবরের রিয়াদ বিমানবন্দর হামলায় আহত এক ভারতীয় নাগরিক দুর্ভাগ্যবশত আজ মারা গেছেন। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা পরিবারের সাথে যোগাযোগ রাখছি এবং তাঁর দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার (Repatriation) জন্য সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

সূত্রের খবর, প্রতিবেশী দেশ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোঁড়া মিসাইলের আঘাতে রিয়াদ বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল চত্বর ক্ষতিগ্রস্ত হয়। সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট এই নৃশংস আক্রমণকে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক উদ্বেগ চরম আকার ধারণ করেছে।

The submit Riyadh | রিয়াদ বিমানবন্দর হামলা: প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *