CWG 2026 | গ্লাসগোতে ‘সোনা’র ঝোড়ো সাত! অঙ্কুশ পাংঘালের স্বর্ণপদকে ৪ নম্বরে উঠে এল ভারত, মোট পদক ৩৭

CWG 2026 | গ্লাসগোতে ‘সোনা’র ঝোড়ো সাত! অঙ্কুশ পাংঘালের স্বর্ণপদকে ৪ নম্বরে উঠে এল ভারত, মোট পদক ৩৭

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কমনওয়েলথ গেমস ২০২৬ (CWG 2026)-এর রিংয়ে ভারতীয় বক্সারদের জয়রথ থামার নামই নিচ্ছে না! গ্লাসগোতে অবিস্মরণীয় পারফরম্যান্স জারি রেখে এবার পুরুষদের ৮০ কেজি বিভাগে দেশের জন্য ১৩ নম্বর স্বর্ণপদক জয় করলেন অঙ্কুশ পাংঘাল (Ankush Panghal)। এটি চলতি কমনওয়েলথ গেমসে ভারতের ৩৭তম এবং শুধুমাত্র বক্সিং রিং থেকেই আসা ৭ম স্বর্ণপদক। অঙ্কুশের এই ঐতিহাসিক জয়ের ওপর ভর করে পদক তালিকায় এক লাফে ৪ নম্বর স্থানে উঠে এসেছে ভারত।

পুরুষদের ৮০ কেজি বিভাগের ফাইনালে প্রতিপক্ষকে কার্যত ধরাশায়ী করে সোনার পদক নিজের নামে করেন অঙ্কুশ পাংঘাল। তাঁর এই স্বর্ণপদক বক্সিং ইভেন্টে ভারতের আধিপত্যকে নতুন উচ্চতায় নিয়ে গেল।

এর আগেই পুরুষদের ৬০ কেজি বিভাগে ভারতকে আরেকটি রোমাঞ্চকর সোনা উপহার দেন শচীন সিওয়াচ (Sachin Siwach)। নামিবিয়ার ট্রাইঅগেইন মর্নিং এনদেভেলোর বিরুদ্ধে প্রথম রাউন্ডে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়েও দমে যাননি শচীন। পরবর্তী রাউন্ডগুলোতে দুর্দান্ত কামব্যাক করে স্প্লিট ভার্ডিক্টে (Cut up Verdict) জয় ছিনিয়ে নেন তিনি।

অঙ্কুশ ও শচীনের এই জোড়া সাফল্যের পর গ্লাসগো গেমসে ভারতের মোট পদক সংখ্যা গিয়ে পৌঁছাল ৩৭-এ। যার মধ্যে রয়েছে:

  • স্বর্ণপদক (Gold): ১৩টি
  • রৌপ্যপদক (Silver): ১৬টি
  • ব্রোঞ্জপদক (Bronze): ৮টি

পদক তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে নিয়ে নিজেদের ক্রীড়া ইতিহাসে আরও একটি সাফল্যময় অধ্যায় যুক্ত করল ভারতীয় দল। বক্সিংয়ে ভারতের এই ‘গোল্ডেন ৭’ পারফরম্যান্স বিশ্বমঞ্চে ভারতীয় বক্সারদের শক্তির কথা আরও একবার প্রমাণ করল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *