কোচবিহার: একাধিক ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করায় এক ব্যক্তিকে আটক করল পুলিশ। মাথাভাঙা (Mathabhanga) পুরসভার ১ নম্বর ওয়ার্ডের হরিজন পট্টি এলাকার ঘটনা। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি আচমকাই এলাকার একটি দোকানে পেট্রোল ছিটিয়ে দেন। উপস্থিত কয়েকজন প্রতিবাদ করলে তাদের ওপরও চড়াও হয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এমন আকস্মিক ও বিপজ্জনক আক্রমণ দেখে স্থানীয় যুবকরা একত্রিত হয়ে তাকে প্রতিহত করেন। ওই ব্যক্তিকে মারধরও করা হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ বাহিনী। জখম অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন ভয়ংকর কাণ্ড ঘটানোর চেষ্টা করেছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
The submit Cooch Behar | একাধিক ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা! কোচবিহারে আটক ১ appeared first on Uttarbanga Sambad.
