Constipation | কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? সমাধান লুকিয়ে আছে এই খাবারগুলির যুগলবন্দিতে

Constipation | কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? সমাধান লুকিয়ে আছে এই খাবারগুলির যুগলবন্দিতে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের (Constipation) সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার অনিয়ম ও খাদ্যাভ্যাসের ভুলে এই সমস্যা এখন ঘরে ঘরে। তবে নিয়মিত ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে প্রাকৃতিক উপায়ে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। প্রতিদিনের খাবারের পাতে সঠিক খাবারের সঠিক সমন্বয় আপনার হজমশক্তি বাড়িয়ে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, নীচে উল্লিখিত এই খাবারের জুটি কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কার্যকরী:

ডুমুর ও টক দই: ডুমুরে থাকা প্রচুর ফাইবার এবং টক দইয়ের প্রোবায়োটিক একত্রে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হজম প্রক্রিয়াকে সহজতর করে। দুই টুকরো শুকনো ডুমুর এক বাটি দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়ার অভ্যাস করুন।

পালং শাক ও কলার স্মুদি: এক কাপ পালং শাক, একটি পাকা কলা, আমন্ড মিল্ক, চিয়া বীজ ও মধু ব্লেন্ড করে তৈরি করুন পুষ্টিকর স্মুদি। এতে থাকা প্রচুর ফাইবার পেট পরিষ্কার রাখতে ম্যাজিকের মতো কাজ করে।

পাকা পেঁপে ও চিয়া বীজ: পেঁপেতে থাকা ‘প্যাপাইন’ নামক উৎসেচক প্রোটিন হজমে সাহায্য করে। এর সঙ্গে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ চিয়া বীজ যোগ করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হওয়া সময়ের ব্যাপার।

পেয়ারা ও অ্যালোভেরা জুস: অ্যালোভেরা বিপাকক্রিয়া উন্নত করে এবং হজমে সহায়তা করে। এর সঙ্গে ফাইবার সমৃদ্ধ পেয়ারা যোগ করলে তা অন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং ইরিটেবল বাওয়েল সিনড্রোমের (IBS) মতো সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *