Congress chief and his son killed on Saturday at nadia

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়! দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে। এমনকী মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। মৃত দু’জনের নাম আনিসুর রহমান এবং আবু সুফিয়ান। মৃত আনিসুর প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা নদিয়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, আবু সুফিয়ানও কংগ্রেস নেতা ছিলেন বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এবং কেন এই খুনের ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আনিসুর রহমান নাকাশিপাড়া এলাকায় পরিচিত কংগ্রেস নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। তাঁর উপর এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বেথুয়া থেকে বাড়ির দিকে যাওয়ার পথে নাগাদি রেলগেটের কাছে তাঁদের গাড়ি আটকায় বেশ কয়েকজন দুষ্কৃতী। বুঝে ওঠার আগেই আনিসুর রহমান এবং আবু সুফিয়ানকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। পরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও জানা গিয়েছে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দেহ দুটি উদ্ধার করে পাঠানো হয় বেথুয়াডহরি হাসপাতালে। সেখানেই ময়নাতদন্ত হবে বলে জানা যাচ্ছে। 

আনিসুর রহমান নাকাশিপাড়া এলাকায় পরিচিত কংগ্রেস নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। তাঁর উপর এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার পিছনে কারা রয়েছে, কী কারণে এই হামলা ও খুন এবং ঘটনায় কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *