রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


নতুন সরকার আসার পরও ‘শাপমুক্তি’ হল না কলকাতা পুলিশের ঘোড়াবাহিনীর। প্রাক্তন রাজ‌্যপালের দিকে পিছন ফিরে দাঁড়ানোর ‘শাস্তিস্বরূপ’ গত চার বছর ধরে রেড রোডের সব কুচকাওয়াজেই পুলিশের ঘোড়ারা ব্রাত‌্য। তাই শনিবারও রোড রোডের কুচকাওয়াজে অংশ নিতে পারল না কলকাতা পুলিশের মাউন্টেড পুলিশের ঘোড়ারা। তাই এবার মাউন্টেড পুলিশের আধিকারিকদের লক্ষ‌্য পরের বছরের ২৬ জানুয়ারি। তাঁদের আশা, ২০২৭ সালের সাধারণতন্ত্র দিবসে ফের রেড রোডের কুচকাওয়াজে যোগ দেবে মাউন্টেড পুলিশের ঘোড়ারা।

জাতীয় স্তরের বহু প্রতিযোগিতায় পুরস্কার নিয়ে এসেছে কলকাতা মাউন্টেড পুলিশের একাধিক ঘোড়া। তাই পুলিশ আধিকারিকরা আগামী সাধারণতন্ত্র দিবসের প‌্যারেডে যোগদানের ব‌্যাপারে আশাবাদী।

আরও পড়ুন:

২০২২ সালের ২৬ জানুয়ারি ঘোড়া নিয়ে রেড রোডে কুচকাওয়াজ করে মাউন্টেড পুলিশ। প্রাক্তন রাজ‌্যপালকে ঘোড়ার উপর বসে অভিবাদন জানান মাউন্টেড পুলিশের আধিকারিক। পুলিশের ২০টি ঘোড়া অত‌্যন্ত সুশৃঙ্খলভাবে পায়ে পা মিলিয়ে এগিয়ে যায়। কিন্তু দলছুট হয়ে গিয়ে গোলমাল সৃষ্টি করে পুলিশের ঘোড়া ‘আইকনিক’। তারও আগে সে অন্তত চার বার সাধারণতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে। কিন্তু সেদিনই হঠাৎ দলছুট হয়ে প্রাক্তন রাজ‌্যপাল জগদীপ ধনকড়ের দিকে পিছন ফিরে দাঁড়ায়। 

কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে তার সওয়ার কুচকাওয়াজের লাইনে ফিরিয়ে নিয়ে আসেন। পরে এই ব‌্যাপারে তদন্ত করে পুলিশ জানতে পারে যে, রেড রোডে কুচকাওয়াজের দৃশ‌্য দেখানো হয় রাস্তার পাশেই থাকা জায়েন্ট স্ক্রিনে। সেদিন পুলিশের ঘোড়াদের ছবিই দেখানো হচ্ছিল জায়ান্ট স্ক্রিনে। নিজেদের চলমান ছবি দেখেই ‘আইকনিক’ মনে করেছিল, অন‌্য কোনও ঘোড়ার পাল এসেছে সেখানে। সেই ঘোড়াগুলিকে দেখতেই ৯০ ডিগ্রি মোচড় খেয়ে মূল মঞ্চের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে পড়ে ওই ঘোড়াটি। ততক্ষণে অন‌্য ঘোড়াগুলি এগিয়ে গিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই মূল প‌্যারেডে ফিরে আসে ‘আইকনিক’।

কিন্তু তারপর থেকেই সাধারণতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কলকাতা পুলিশের ঘোড়াবাহিনী বা মাউন্টেড পুলিশকে কুচকাওয়াজে রাখা হয় না। তাই এবারও ঘোড়াবাহিনীকে রাখা হয়নি কুচকাওয়াজে। যদিও এর মধ্যে জাতীয় স্তরের বহু প্রতিযোগিতায় পুরস্কার নিয়ে এসেছে কলকাতা মাউন্টেড পুলিশের একাধিক ঘোড়া। তাই পুলিশ আধিকারিকরা আগামী সাধারণতন্ত্র দিবসের প‌্যারেডে যোগদানের ব‌্যাপারে আশাবাদী। এই ব‌্যাপারে গ্রিন সিগন‌্যাল পাওয়া গেলে ঘোড়াগুলিকে সেভাবেই তৈরি করতে চান আধিকারিকরা। পুলিশ কর্তাদের মতে, সাধারণত মহড়ার দিনগুলিতে জায়ান্ট স্ক্রিন না থাকার কারণে কোনও সমস‌্যা হয়নি। রেড রোডের প‌্যারেডে জায়ান্ট স্ক্রিন থাকার ফলে সমস‌্যার সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে ঘোড়ার সওয়ারদের অভিবাদন পর্ব চলাকালীন কিছুক্ষণের জন‌্য জায়ান্ট স্ক্রিনে সম্প্রচার বন্ধ করা যায় কি না, সেই ব‌্যাপারেও ভাবনাচিন্তা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *