Jharkhand Pupil Motion | ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে নয়া মোড়! ১৮ অগাস্টের আল্টিমেটাম, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুঙ্কার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : গান্ধিবাদী আন্দোলনের পথ ছেড়ে এবার সরাসরি ভগৎ সিংয়ের আদর্শে চলার হুংকার দিলেন ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের (Jharkhand Pupil Motion) অন্যতম মুখ রবীন্দ্র পাশওয়ান (Ravindra Paswan)। এতদিন ধরে চলা অহিংস আন্দোলন ও গান্ধীজির নীতিতে যে ফল মেলেনি, তা স্পষ্ট করে জানিয়েছেন তিনি। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার দুর্নীতির সিবিআই তদন্ত এবং JSSC পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্ররা এবার সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের পথ বেছে নিয়েছে।

ছাত্র নেতা রবীন্দ্র পাসওয়ান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তাঁদের এই আন্দোলন কোনোভাবেই থামবে না। প্রয়োজনে তাঁরা বুকে গুলি খেতেও প্রস্তুত। সরকারের উদ্দেশ্যে সাফ আল্টিমেটাম দিয়ে জানানো হয়েছে, আগামী ১৮ তারিখের মধ্যে সমস্ত দাবি পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে— JSSC-র ফলাফল বাতিল করা, TDPL এজেন্সির মাধ্যমে পরিচালিত সমস্ত পরীক্ষা বাতিল করা এবং গোটা প্রক্রিয়ার একটি নিরপেক্ষ CBI তদন্তের নির্দেশ দেওয়া।

যদি নির্ধারিত সময়ের মধ্যে এই দাবিগুলি মেনে নেওয়া না হয়, তবে আগামী ২০ তারিখে ঝাড়খণ্ডের লক্ষাধিক ছাত্র ও যুবসমাজ রাজ্যের মুখ্যমন্ত্রী Hemant Soren-এর বাসভবন ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি, আন্দোলনের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ঝাড়খণ্ড সরকার, Rahul Gandhi এবং তাঁদের সমর্থনকারী সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে কুশপুতুল দাহ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *