College Prayer | স্কুলের প্রার্থনায় ‘বাংলার মাটি বাংলার জল’ গাওয়া বাধ্যতামূলক, নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরের

College Prayer | স্কুলের প্রার্থনায় ‘বাংলার মাটি বাংলার জল’ গাওয়া বাধ্যতামূলক, নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত স্কুলের জন্য বড় নির্দেশিকা জারি করল সরকার। এখন থেকে সব স্কুলে বাধ্যতামূলকভাবে গাইতে হবে রাজ্য সংগীত ‘বাংলার মাটি বাংলার জল।’ বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রতিদিন সকালে স্কুলের প্রার্থনা সঙ্গীত (College Prayer) হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই গানটি গাওয়ার কথা বলা হয়েছে সরকারি নির্দেশিকায়। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে ‘রাজ্য সঙ্গীত’ গাইবার নির্দেশিকা আগে থেকেই ছিল। এবার স্কুলেও এই গান বাধ্যতামূল করা হল।

২০২৩ সালে এই গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় সরকার। বিধানসভায় সেই সংক্রান্ত প্রস্তাবও পাশ করা হয়। রাজ্য সরকার একটি নির্দেশিকা দিয়ে জানায়, গানটির একটি বিশেষ অংশ রাজ্যসঙ্গীত হিসেবে গাওয়া হবে। সেই অংশটি হল, ‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হউক, এক হউক, এক হউক হে ভগবান।’

এদিন নির্দেশিকা জারির পরে সমাজমাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমত্যানুসারে, এখন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকার ও সরকার পোষিত বিদ্যালয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯০৫ সালে রচিত বিখ্যাত “বাংলার মাটি বাংলার জল” গানটি বিদ্যালয়ের প্রারম্ভে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়ার জন্য অনুমোদিত হল। কবি কর্তৃক রচিত ভারতের জাতীয় সঙ্গীত ‘জনমনগণ অধিনায়ক জয় হে’ প্রতি বিদ্যালয়ে নিয়মিত গাওয়ার পাশাপাশি, এই রাজ্যসঙ্গীত গীত হলে, তা সমগ্র রাজ্যের সামাজিক ও সাম্প্রদায়িক ঐক্যর বিশেষ অনুঘটক হিসেবে সর্বদা সজাগ ও সক্রিয় থাকবে বলে আমরা দৃঢ়বিশ্বাসী।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *